হামের উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১২২৮

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও উপসর্গ নিয়ে এক হাজার ২১৮ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ নিয়ে চলতি বছর ২৫ হাজার ৬২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ৭৯৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০২ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ রোগী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩০৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৭ জন হাম রোগী। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ রোগী।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে খোদ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেন্টাগনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তার অর্থ জোগাতে ইউরোপে মোতায়েন মার্কিন সেনাদের নিয়মিত...
ঘোষণা যখনই হোক ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকরা নতুন বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। 
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
লোডিং...

এলাকার খবর