এখন বাইরে প্রচণ্ড রোদ। সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের ক্ষতি করতে পারে। তাই এই সময় রূপ রুটিনে অবশ্যই রাখবেন সানস্ক্রিন। তবে তার জন্য প্রয়োজন সঠিক সানস্ক্রিন। তাই সানস্ক্রিন কেনার সময় খেয়াল রাখতে হবে কিছু বিষয়। সেগুলো কী জেনে নিন আপনিও।
গরমে ত্বকের জেল্লা ধরে রাখতে নিতে হবে সঠিক যত্ন। তার জন্য এই রোদে সানস্ক্রিন ব্যবহার মাস্ট। না হলে সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার ত্বকের বারোটা বাজাবতে পারে। শুধু সানস্ক্রিন মাখলেই হবে না, নিয়মিত ক্লিনজিং করতে হবে। সেই সঙ্গে টোনার ও ময়শ্চারাইজার লাগাতে একদম ভুল করবেন না।
বাইরে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে সানস্ক্রিন মাখুন। তাহলে আপনার ত্বকের উপরে সুরক্ষাস্তর তৈরি হবে। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক সানস্ক্রিন। তা না হলে কোনও উপকার আসবে না। সানস্ক্রিন কেনার সময় এসব বিষয় অবশ্যই খেয়াল রাখুন।
সানস্ক্রিন কেনার সময় অবশ্যই এসপিএফ নাম্বার দেখে নিন। এসপিএফ হলো সান প্রোটেকশন ফ্যাক্টর। মানে ইউভিবি থেকে আপনার ত্বককে সানস্ক্রিন কতটা রক্ষা করবে, তাই নির্দিষ্টভাবে জানায় সান প্রোটেকশন ফ্যাক্টর। এসপিএফ সংখ্যাও সেই অনুযায়ী লেখা থাকে। দেখবেন পণ্যের গায়ে এসপিএফ ১৫, ৩০ ও ৫০।
এখন প্রশ্ন আপনি কত নম্বর দেখে কিনবেন। এখন যেহেতু রোদের তাপ প্রখর। তাই এসপিএফ ৫০ ব্যবহার করতে পারেন। তবে আপনি চাইলে এসপিএফ ৩০ ব্যবহার করতে পারবেন। এতেও কাজ হবে। সানস্ক্রিনের গায়ে এসপিএফের পরে ++ চিহ্ন দেওয়া হয়। এই চিহ্ন আপনার সানস্ক্রিনটি ইউফিএ থেকে কতটা সুরক্ষা দেবে, তা বলে দেয়।
সানস্ক্রিন ত্বকের জন্য উপকারী, তবে এই সময়ে ওয়াটার রেজিজট্যান্ট সানস্ক্রিন বেছে নিন। আর গরমে ক্রিম বেসড সানস্ক্রিন কিনবেন না। গরমে ওয়াটার বেসড বা জেল বেসড সানস্ক্রিন বেছে নেওয়াই উত্তম।