ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ৭টি ঘরোয়া উপায়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পিএম

তীব্র গরমে অস্থির জনজীবন। রোদের প্রখর তাপে খুব দ্রুত ত্বক পুড়ে যায়। এমনকি রোদ না থাকলেও ত্বকে পড়তে পারে সান ট্যান বা কালচে দাগ। সেখানে আবার সমস্যাটা আলাদা, রোদে পোড়া ত্বকের ঝলমলানি ফিরিয়ে আনতে গিয়েই আমরা নাকানি-চোবানি খাই! তাই ঘরোয়া যত্নে কীভাবে দূর করবেন এই দাগ? জেনে নিন।

লেবুর রস, শসা ও গোলাপ জলের মাস্ক

একটি বাটিতে সমান পরিমাণে লেবুর রস, শসার রস এবং গোলাপ জল মিশিয়ে নিন। রাতে বাড়ি ফেরার পর এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে সরাসরি লেবুর রস লাগালে জ্বালা করতে পারে। কিন্তুর শসার রস আর গোলাপ জল থাকায় সেই অসুবিধে হবে না। শসার বদলে ঠান্ডা আলুর রসও লাগাতে পারেন।

আলু টমেটো ও এলোভেরার প্যাক

আলু ও টমেটো পেস্ট করে তাতে এলোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার মুখে ব্যবহার করুন। ১৫/২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

পেঁপে আর মধুর প্যাক

প্রথমে পাকা পেঁপে পেস্ট করে নিন। তার মধ্যে মধু মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

দই আর টমেটোর প্যাক

প্রথমে টমেটো ছেঁচে রস বের করে নিতে হবে। তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। টমেটো প্রাকৃতিক ট্যান রিমুভার হিসেবে আদর্শ। তবে অনেকের অ্যালার্জি হয় টমেটোর রসে, সে ক্ষেত্রে তা ব্যবহার করবেন না।

ওটস আর দইয়ের প্যাক

ওটমিলটা দইয়ের মধ্যে ভিজিয়ে রাখুন খানিকক্ষণ। থকথকে হলে ভালো করে চটকে নিন। তারপর মুখে লাগিয়ে রাখুন শুকনো হওয়া পর্যন্ত। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

হলুদের ফেসপ্যাক

হলুদ দিয়ে তৈরি ফেসপ্যাকও ত্বকের ট্যান দূর করতে কাজে লাগে। হলুদের সঙ্গে মধু আর দুধের সর মিশিয়ে বাড়িতে ফেসপ্যাক তৈরি করুন। এটি স্কিন ট্যান বা রোদে পড়া দাগ দূর করতে সাহায্য করে।

বেসনে ঘরোয়া প্যাক

বেসন দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন ফেসপ্যাক। গোসলের আগে টানা সাতদিন ওই ফেসপ্যাক মুখে মাখুন। তাহালে আপনার ট্যান অনেকটাই হাল্কা হয়ে যাবে।

আগে প্রতিরোধ করুন

সব কথার মূল কথা হচ্ছে সমস্যা হওয়ার আগে তা প্রতিরোধ করাই শ্রেয়। তাই রোদ থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখুন। বিশেষ করে মধ্য দুপুরের রোদ থেকে। তাছাড়া ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন। যেটাতে সান প্রোটেকশন ফ্যাক্টর মানে এসপিএফ৩০ বা তার বেশি থাকে। রোদ থেকে বাঁচতে পরতে পারেন লম্বা হাতার জামা। সঙ্গে রাখুন সানগ্লাস ও হ্যাট। চাইলে ব্যাগে সবসময় ছোট একটি ছাতাও রাখুন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর