দেশেও জনপ্রিয় হচ্ছে কোরিয়ান সানস্ক্রিন, কিন্তু কেন?

ত্বক ভালো রাখতে চাইলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কারণ এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (ইউভি রে) থেকে ত্বককে রক্ষা করে। বিশেষ করে উজ্জ্বল ত্বকের ক্ষেত্রে, সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি। কোরিয়ান বিউটি পণ্যের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে সানস্ক্রিনও। জেনে নিন কাদের জন্য এই কোরিয়ান সানস্ক্রিন।

কোরিয়ান স্কিনকেয়ার পণ্যগুলো তাদের কার্যকারিতা এবং প্রাকৃতিক উপাদানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এগুলোর মধ্যে কিছু উপাদান রয়েছে যা উজ্জ্বল ত্বকের জন্য বেশ উপকারী। তেমনই কিছু কোরিয়ান উপাদানগুলো সম্পর্কে জেনে নিন, যেগুলো ত্বকের সুরক্ষা এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

কোরিয়ান সানস্ক্রিন বর্তমানে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। তার প্রধান কারণ হালকা বা লাইটওয়েট ফর্মুলা। এটি ত্বকে ভারী বা চটচটে অনুভূতি দেয় না। এই সানস্ক্রিন ত্বকের ধরণ অনুসারে আলাদা হয়ে থাকে। যেমন, তৈলাক্ত, শুষ্ক বা ব্রণ প্রবণ ত্বকের জন্য উপযোগী করে আলাদা আলাদা সানস্ক্রিন হয়ে থাকে।

ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিতে হবে। ছবি: ফ্রিপিক

কীভাবে আপনার ত্বকের ধরণ অনুযায়ী সঠিক সানস্ক্রিন বেছে নেবেন, জানেন? বা কেন এই সানস্ক্রিন আপনার প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনে রাখা উচিত। এটি আপনাকে ত্বককে রোদের ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে। সেই সাথে দেয় স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক।

সানস্ক্রিনের গুরুত্ব
প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি। কারণ এটি ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ইউভি রশ্মি ত্বকে সানবার্ন, পিগমেন্টেশন (ত্বকের কালো দাগ), এবং অকাল বার্ধক্যের (বয়সের আগেই ত্বক বুড়িয়ে যাওয়া) কারণ হতে পারে। সেদিক থেকে বেশ কার্যকর কোরিয়ান সানস্ক্রিন। কারণ এগুলো মাখলে ত্বকে সাদা প্রলেপ দেখা যায় না। আর এতে থাকা পুষ্টিকর উপাদান ত্বককে সুরক্ষিত রাখে।

শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন
শুষ্ক ত্বকের জন্য এমন সানস্ক্রিন দরকার, যা ত্বকে আর্দ্রতা যোগানোর পাশাপাশি সুরক্ষাও নিশ্চিত করে। এক্ষেত্রে হায়ালুরোনিক অ্যাসিড এবং সেরামাইডের মতো উপাদানযুক্ত ক্রিম সানস্ক্রিন বেছে নিতে পারেন। যা ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। একই সঙ্গে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এই ধরনের ফর্মুলা ত্বকের শুষ্কতা দূর করে, ত্বককে কোমল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

শুষ্ক ত্বকে খুব সহজেই আর্দ্রতা হারায়। অনেক সময় ত্বকে টান টান অনুভূতি তৈরি করে। এই ধরনের ত্বক সূর্যের ইউভি রশ্মির পাশাপাশি পরিবেশের শুষ্কতার কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই শুষ্ক ত্বকের জন্য এমন সানস্ক্রিন বেছে নেওয়া প্রয়োজন, যা ত্বককে সুরক্ষা দেয়। পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

মিশ্র ত্বকের জন্য সানস্ক্রিন
এটি এমন এক ধরনের ত্বক, যার কিছু অংশ শুষ্ক এবং কিছু অংশ তৈলাক্ত হয়। যেমন, সাধারণত টি-জোন (মুখের কপাল, নাক এবং থুতনি অংশ) তৈলাক্ত হয়। আর গালের অংশ শুষ্ক থাকে। এ ধরনের ত্বকের জন্য এমন সানস্ক্রিন দরকার, যা ত্বকের দুই রকম প্রয়োজন মেটাতে পারে।

এক্ষেত্রে হালকা বা লাইটওয়েট সানস্ক্রিন বেছে নিতে পারেন। এতে থাকে ব্ল্যাক রাইস এক্সট্র্যাক্ট বা অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান। যা ত্বকের শুষ্ক অংশগুলোকে পুষ্টি জোগাবে। আর তৈলাক্ত অংশগুলোর তেল উৎপাদন নিয়ন্ত্রণে রাখবে। এভাবে ত্বক পুরোপুরি সুরক্ষিত রাখবে।

সংবেদনশীল ত্বকের জন্য সানস্ক্রিন
সংবেদনশীল ত্বকে যেকোনো পণ্য ব্যবহার করলেই অস্বস্তি বা জ্বালাপোড়া হয়। এ ধরনের ত্বকের জন্য সঠিক সানস্ক্রিন বেছে নিতে হবে। তাই সংবেদনশীল ত্বকের জন্য মিনারেল-ভিত্তিক সানস্ক্রিন সবচেয়ে ভালো। এতে সাধারণত জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাই অক্সাইড থাকে। যা ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিফলিত করে দেয়। এই উপাদানগুলো খুবই মৃদু এবং ত্বকে কোনো জ্বালাপোড়া হয় না।

এছাড়া, হার্টলিফ এক্সট্র্যাক্ট বা অ্যালোভেরার মতো উপাদানযুক্ত সানস্ক্রিনও বেছে নিতে পারেন। এগুলোও ত্বককে ঠান্ডা রাকে এবং আরাম দেয়। এ ধরনের সানস্ক্রিন ত্বকের সংবেদনশীলতাকে সমাধান করে। একই সাথে ত্বককে রোদ থেকে সুরক্ষিত রাখে।

কেন কোরিয়ান সানস্ক্রিন ত্বকের জন্য ভালো?
আমাদের ত্বকে প্রায়ই সূর্যের তীব্র রশ্মির কারণে পিগমেন্টেশন বা উজ্জ্বলতার অভাব দেখা দেয়। কোরিয়ান সানস্ক্রিন বিশেষভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে করে। এছাড়াও গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য কোরিয়ান সানস্ক্রিন সেরা। এতে রয়েছে আর্দ্রতা প্রদানকারী উপাদান।

তাই সেরামাইড এবং হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে সারা দিন আর্দ্র রাখে। ত্বকের উজ্জ্বলতাও বাড়াতে জুড়ি নেই উপাদানটির। এটি নিকোটিনামাইড পিগমেন্টেশন মোকাবেলা করতে সাহায্য করে। এবং ত্বকের গ্লো বাড়ায়। এই সব বৈশিষ্ট্যের কারণে কোরিয়ান সানস্ক্রিন ত্বকের জন্য আদর্শ হতে পারে।

কেন সবার সানস্ক্রিন ব্যবহার করা উচিত
সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া আপনার ত্বকের অবশ্যই জরুরি। এটি ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে এবং পুষ্টি যোগায়। কোরিয়ান সানস্ক্রিন হালকা এবং দ্রুত শোষিত হয়। ফলে এটি ত্বককে নরম এবং সতেজ রাখে। এতে কোনো তেল বা চিটচিটে অবশিষ্টাংশ ছাড়াই। সাধারণ সানস্ক্রিনের মতো এগুলো সাদা প্রলেপ থাকে না। তাই খুব সহজেই ফুটে ওঠে আপনার ত্বকের আসল সৌন্দর্য।