শীতে ঘুরতে যাচ্ছেন? ত্বকের যত্নে সঙ্গে রাখুন ৫ জিনিস

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম

ছুটির দিনে অনেকেরই বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আবহাওয়াটাও ভ্রমণের জন্য একেবারে মানানসই। কিন্তু ঘুরতে গেলে নিজের যত্ন নেওয়ার সময় একদমই থাকে না। তবু এমন কিছু পণ্য সাথে রাখা উচিত যা বাইরের দূষণ থেকে কিছুটা হলেও ত্বক ও চুলকে রক্ষা করবে।

ভ্রমণের সময় ত্বকের যত্নে কাজে দেবে এমন পাঁচটি পণ্যের কথা থাকলো আজ-  

ময়েশ্চারাইজার  

শীতে বেড়াতে গেলে ময়েশ্চারাইজার সঙ্গে নিতেই হবে। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নেবেন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বাইরে বেড়ানোর সময় এসপিএফ রয়েছে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করলে উপকার পাবেন। রাতের জন্য বেছে নিন ভারি ধাঁচের ময়েশ্চারাইজার। 

সানস্ক্রিন 

শীত-গ্রীষ্ম-বর্ষা, যে ঋতুই হোক ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচাতে হবে। নইলে ত্বক দ্রুত বুড়িয়ে যাবে, রোদে পোড়া দাগছোপ বসে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। তাই পাহাড়ে যান বা সমুদ্রে, অবশ্যই সঙ্গে সানস্ক্রিন রাখবেন। ভ্রমণের সময় অন্তত এসপিএফ-৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

১০ মিনিটে জেল্লা ফেরাতে শিট মাস্কের কোনও তুলনা হয় না। ছবি: ফ্রিপিক

শ্যাম্পু এবং কন্ডিশনার

হোটেলের ওয়াশরুমে তো থাকবেই, এমনটা ভেবে অনেকেই ভ্রমণের সময় আলাদা করে শ্যাম্পু এবং কন্ডিশনার নেন না। অথচ সারাদিন ধুলাবালিতে ঘোরাফেরার ফলে চুলের অবস্থা হয় নাজেহাল। তাই আপনি অন্য সময় চুলের জন্য যেসব পণ্য ব্যবহার করে থাকেন, ভ্রমণেও সেসব সঙ্গে নেবেন। এতে আপনার চুল রুক্ষ হবে না, থাকবে সিল্কি ও ঝরঝরে।  

ফেসিয়াল ওয়াইপস 

ঘুরতে বেরিয়ে বারবার মুখ ধোয়ার সুযোগ হয় না। এ ক্ষেত্রে ফেসিয়াল ওয়াইপস দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায়। মুখে লেগে থাকা আলগা ধুলা-ময়লা বা তেল দিব্যি ফেসিয়াল ওয়াইপসে উঠে আসে। অ্যালোভেরা জেল সমৃদ্ধ ফেসিয়াল ওয়াইপস ব্যবহার করতে পারেন, এতে ত্বক নরম আর ময়েশ্চারাইজড থাকবে। ওয়াইপস দিয়ে মুখ পরিষ্কারের পরে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন রি-অ্যাপ্লাই করে নেবেন।

শিট মাস্ক

১০ মিনিটে ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে শিট মাস্কের কোনও তুলনা হয় না। বেড়ানোর ফাঁকেই শিট মাস্ক মুখে লাগিয়ে রিল্যাক্স করতে পারেন। এমনকি দীর্ঘ ভ্রমণের সময় ট্রেন বা প্লেনে বসে শিট মাস্ক ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য হায়ালু্রোনিক অ্যাসিড, সুইট আমন্ড অয়েল, স্নেল মিউসিন এবং রাইস ওয়াটার দেওয়া মাস্ক সঙ্গে রাখা যেতে পারে। ভ্রমণের মাঝেও রাতে শিটমাস্ক লাগাতে পারেন।  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর