ত্বকের সঙ্গে মানানসই নিউড লিপস্টিক যেভাবে বেছে নেবেন

নিউড লিপস্টিক মানেই হালকা সাজে পরিপাটি লুক। মুখে ভারী মেকআপ নেই, অথচ ঠোঁটে এমন একটা রঙ। যেটা নিজের ত্বকের সঙ্গে মিশে গিয়ে আরও উজ্জ্বল করে তোলে মুখ। তবে একেকজনের ত্বকের রঙ ও আন্ডারটোন ভিন্ন বলে নিউড লিপস্টিকও একেকজনের জন্য একেক রকম হয়।

সব সময় দোকানে মনের মতো শেড মেলে না। সে ক্ষেত্রে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন নিজের জন্য একেবারে পারফেক্ট নিউড লিপস্টিক।

প্রথমে যা বুঝে নিতে হবে

নিউড লিপস্টিক মানে যেটা আপনার ঠোঁটের প্রকৃত রঙের কাছাকাছি, একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আর সেটা বানাতে হলে আগে জানতে হবে আপনার আন্ডারটোন কেমন।

  • উষ্ণ আন্ডারটোন হলে আপনাকে মানাবে পিচ, ব্রাউন বা কোরাল ঘরানার রঙ।
  • শীতল আন্ডারটোন হলে মানাবে হালকা গোলাপি বা মউভ ধরনের রঙ।
  • ন্যাচারাল আন্ডারটোন হলে প্রায় সব ধরনের নিউড রঙই মানিয়ে যাবে।

ত্বকের রঙও গুরুত্বপূর্ণ। যাদের ত্বক ফর্সা, তাদের জন্য নিউড মানে যা, গাঢ় ত্বকের জন্য তা একেবারেই নয়।

ধাপে ধাপে ঘরোয়া নিউড লিপস্টিক

  • প্রথম ধাপ: ঠোঁট এক্সফোলিয়েট করে নিন। প্রয়োজনে চিনি-মধু মিশিয়ে হালকা ঘষে নিতে পারেন। এরপর ঠোঁটে লিপ বাম লাগিয়ে রাখুন কিছুক্ষণ।
  • দ্বিতীয় ধাপ: ঠোঁটে সামান্য কনসিলার বা ফাউন্ডেশন লাগিয়ে আঙুল বা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিন। এতে ঠোঁটের স্বাভাবিক রঙ চাপা পড়ে যাবে, ফলে লিপস্টিকের রঙটা ভালোভাবে উঠবে।
  • তৃতীয় ধাপ: পছন্দের বেস লিপস্টিক থেকে অল্প করে লাগান ঠোঁটে। খুব বেশি পিগমেন্টেড যেন না হয়, লক্ষ্য থাকবে হালকা রঙে ঠোঁটকে যেন স্বাভাবিক অথচ ঝরঝরে লাগে।
  • চতুর্থ ধাপ (ঐচ্ছিক): শেষে চাইলে আবার একটু লিপ বাম লাগাতে পারেন। এতে ঠোঁট আরও হাইড্রেটেড থাকবে।

কোন ত্বকে কোন রঙ মানাবে?

উজ্জ্বল ত্বক

  • মেবেলিন সেনসেশনাল লিকুইড ম্যাট ‘বেস্ট বেব’।
  • মেবেলিন সুপার স্টে ম্যাট ইনক ‘লোভার’

মাঝারি ত্বক

  • মেবেলিন সেনসেশনাল লিকুইড ম্যাট ‘সেনসেশনালি মি’।
  • মেবেলিন সুপার স্টে ম্যাট ক্রেয়ন ‘লিড দ্য ওয়ে’।

গাঢ় ত্বক

  • মেবেলিন সুপার স্টে ম্যাট ইনক ‘সিডাকট্রেস’।
  • মেবেলিন সুপার স্টে ম্যাট ইনক ‘ফাইটার’।

নিউড লিপস্টিক মানেই নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার এক কৌশল। রঙে খুব একটা ঝলমলে কিছু না থাকলেও, ঠোঁটের এই ন্যাচারাল ছোঁয়া আপনাকে করে তুলতে পারে আরও পরিপাটি। আরও আত্মবিশ্বাসী। নিজেই বানান নিজের পছন্দের রঙ, আর ঠোঁটের ভাষায় জানান দিন। কারণ প্রতিটি সাজেই থাকে নিজের ছাপ।