নিখুঁত স্মোকি আই মেকআপ যেভাবে করবেন

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম

মেকআপের জগতে স্মোকি আই লুকের বেশ কদর রয়েছে। এই মেকআপ চোখে এনে দেয় গ্ল্যামার আর রহস্যময়তার ছোঁয়া। কিন্তু ভুল হলেই হয়ে যায় এলোমেলো। আর চোখ দেখায় ক্লান্ত। এমনকি র‍্যাকুন চোখের মত অবস্থা তৈরি হতে পারে। তাই যারা স্মোকি আই মেকআপ করতে গিয়ে এই সমস্যায় পড়েন, তাদের জন্য রইল সহজ কৌশল।

চোখের মেকআপ আগে শুরু করুন

সাধারণত আমরা মুখের মেকআপ আগে করি। কিন্তু স্মোকি আইতে চোখের মেকআপ আগে করাই উত্তম। কারণ ডার্ক আইশ্যাডো পড়ে মুখে পড়ে ময়লা তৈরি হতে পারে। পরে সেটা পরিষ্কার করাটাই ভালো।

প্রাইমার লাগানো জরুরি

চোখের পলকে প্রাইমার না দিলে স্মোকি আইয়ের চোখ ভালোভাবে বসে না। প্রাইমার চোখের ত্বক মসৃণ করে, চোখের মেকআপ বেশি দিন টিকিয়ে রাখে।

বেজ শেড দিয়ে তৈরি করুন ক্যানভাস

প্রাইমার লাগানোর পর হালকা বাদামি, টপ বা শ্যাম্পেন রঙের আইশ্যাডো দিয়ে চোখের পলকে মসৃণ ভিত্তি তৈরি করুন। যা ডার্ক শেডগুলোকে ভালোভাবে মিশতে সাহায্য করবে।

ডার্ক শেড ব্যবহার করুন

গাঢ় কালো বা বাদামি শেড লাশলাইনে লাগান, উপরের দিকে ভালো করে ব্লেন্ড করুন। নিচের লাশলাইনে সরাসরি কালো শেড দেবেন না। এতে চোখ দেখতে ক্লান্ত মনে হতে পারে।

চোখের কোণ ও ভ্রুর নিচে হাইলাইট দিন

চোখে ঝলমলে ভাব আনতে ভ্রু নিচে ও চোখের ভেতরের কোণে হালকা উজ্জ্বল হাইলাইটার দিন।

ভালো করে ব্লেন্ড ও ব্লার করুন

স্মোকি আই লুকের সেরা গোপন কৌশল হলো ধীরেধীরে ব্লেন্ড করা। কোনও রঙ যেন স্পষ্ট না হয়, পুরো মেকআপ যেন নরম, অস্পষ্ট কিন্তু ঝকঝকে থাকে।

সময় কম হলে কাজল দিয়ে কাজ সারুন

দ্রুত লুক চাইলে ক্রিমি কাজল চোখের বাইরের এক তৃতীয়াংশে লাগিয়ে আঙুল বা ছোট ব্রাশ দিয়ে ছড়িয়ে নিন। বাকিটা চোখে পছন্দের আইশ্যাডো দিন।

রঙের সঙ্গে খেলুন

কালো ছাড়া ওয়াইন রঙ, নেভি ব্লু কিংবা অন্য কোনো রঙ দিয়ে স্মোকি আই আরও মজার আর ব্যক্তিত্বপূর্ণ করে তুলুন।

ন্যাচারাল স্মোকি আই করুণ

ম্যাট নিউট্রাল রঙ দিয়ে চোখে নরম বেজ তৈরি করুন। চোখের বাইরের কোণে ম্যাট ডার্ক শেড দিয়ে ব্লেন্ড করুন। ওপরে ও নিচে ডার্ক আইলাইনার দিন। চোখের ভেতরের অর্ধেক অংশে গোল্ডেন শেড মেশান। এতে পাবেন বেশ ঝকঝকে স্মোকি লুক।

স্মোকি আই মেকআপের সময় মিসেলার ওয়াটার আর মেকআপ রিমুভিং ওয়াইপস রাখতে ভুলবেন না, যাতে ভুল ঠিক করতে পারেন। মেইবেলিনের ভার্চুয়াল ট্রাই-অন টুল ব্যবহার করে ঘরে বসেই বিভিন্ন লুক পরখ করতে পারেন, যা নতুনদের জন্য বেশ সাহায্য করবে।

স্মোকি আই মেকআপে পারদর্শী হলে আপনি যেকোনো অনুষ্ঠানে চোখের গ্ল্যামার দিয়ে সবাইকে মুগ্ধ করতে। নতুন লুকের জন্য আর অপেক্ষা কেন? আজই শুরু করুন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর