কো-অর্ড সেটে সবাইকে মুগ্ধ করলেন বলিউডের ফ্যাশন কুইন কঙ্গনা

বলিউডের ফ্যাশন কুইন কঙ্গনা রনৌতে আবারও শিরোনামে। সম্প্রতি তাঁর অসাধারণ স্টাইল দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এই ভারতীয় অভিনেত্রী। সাহসী ফ্যাশন আর স্পষ্ট মতামতের জন্য পরিচিত কঙ্গনা। চলচ্চিত্র থেকে শুরু করে রানওয়ে এবং পার্লামেন্ট পর্যন্ত। প্রতিটি ক্ষেত্রেই তিনি তাঁর দক্ষতা প্রমাণ রেখে আসছেন। বোল্ড বডিকন ড্রেস থেকে শুরু করে এলিগ্যান্ট ঐতিহ্যবাহী পোশাক, কঙ্গনা সব ক্ষেত্রেই নিজেকে আলাদা করে দেখিয়েছেন। তাঁর নিখুঁত ওয়ারড্রব দেখে ফ্যাশন দুনিয়া মুগ্ধ।

৯০ দশকের ফ্যাশনে নিজেকে আধুনিক রূপে উপস্থাপন করেছেন অভিনেত্রী। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

এবার, তিনি আমাদের ফিরিয়ে নিয়ে গেছেন ৯০-এর দশকের পশ্চিমা ফ্যাশনের জগতে। একেবারে আইকনিক স্টাইলে পরেছেন একটি নীল লেস কো-অর্ড সেট। কঙ্গনা বেছে নিয়েছেন পাউডার ব্লু লেস ডিটেইলযুক্ত একটি কো-অর্ড সেট। যার স্ক্যালপড হেমস এবং রিল্যাক্সড বক্সি সিলুয়েট ছিল। ব্লাউজটির নকশা ছিল অ্যান-কাট নেকলাইন এবং ফুল স্লিভস। আর ফিটেড স্কার্টটি ছিল এ-লাইন সিলুয়েটে, যা পুরোপুরি ম্যাচিং লেস টপের সাথে পরেছিলেন। কঙ্গনার এই স্টাইলিশ এবং এলিগেন্ট লুক সত্যিই তাঁর ফ্যাশন সেন্সের নতুন মাত্রা উপস্থাপন করেছে।

সেলফ-পোট্রেট ব্র্যান্ডের এই পোশাকটি কিনতে তিনি খরচ করেছেন ৫৭ হাজার ২৬৫ রুপি। যার মধ্যে টপটির জন্য গুনতে হয়েছে ২৭ হাজার ৮৬১ রুপি। আর স্কার্টটির দাম ৩০ হাজার চার রুপি। পোশাকের সঙ্গে গহনার উপস্থাপনাও দারুণ ছিল। তিনি গোঙ্কা ইন্ডিয়ার স্টেটমেন্ট রিং এবং কানের ছোট্ট দুল, তার সাথে পরেছেন অ্যাকুয়াজুরা ব্র্যান্ডের চকচকে সিলভার হিলস।

মেকআপ আর হেয়ারস্টাইলিংয়ে হয়ে উঠেছেন দীপ্তিময়। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

এছাড়া, হেয়ারস্টাইল আর মেকআপ তাঁকে করে তুলেছে দীপ্তিময়। চোখের জন্য তিনি সিলভার মেটালিক টাচ বেছে নিয়েছেন। আইলাইনার ও মাশকারাতেই সাজিয়ে তুলেছেন চোখ। গ্লসি ন্যুড লিপসের সঙ্গে খোলা রেখেছেন তাঁর চুল। সাইড পার্টিং হেয়ারস্টাইলের মাধ্যমে, তিনি হয়ে উঠেছেন স্টাইলিশ।