নিমন্ত্রণে সেজে উঠতে পারেন বলিউড সুন্দরীদের মতো

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

সাদা পোশাক হলেই সেটি সাদামাটা হবে, তা কিন্তু একদমই নয়। তার চাক্ষুষ প্রমাণ দিয়েছেন বলিউড সুন্দরীরা। আলিয়া ভাট থেকে রাশমিকা মন্দানা, সবাই চমক লাগিয়েছেন সাদা শাড়িতে। যারা শাড়ি পরতে খুব পছন্দ করেন, তাঁরা নিজেদের সংগ্রহে রাখতে পারেন এমন একটি শাড়ি। যেকোনো অনুষ্ঠানে সাদা শাড়িতে পড়ে করতে বাজিমাত।

সাদা শাড়ি সবসময়ই সুন্দর, কোমল এবং আভিজাত্যের প্রতীক। বলিউডের অভিনেত্রীদের অনুপ্রেরণায় আপনিও সেজে উঠতে পারেন সাদা শাড়িতে। এবারের আয়োজনে রইল তেমনই পাঁচটি দৃষ্টিনন্দন সাদা শাড়ির লুক। যা আপনাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। চলুন, প্রতিটি লুক এক ঝলকে দেখে নেওয়া যাক।

একেবারে সাদামাটা সাজই পছন্দ করেন অভিনেত্রী রাশমিকা মন্দানা। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

রাশমিকা মন্দানা
পুষ্পা খ্যাত অভিনেত্রী রাশমিকা মন্দানার শাড়ির প্রতি ভালোবাসা বরাবরই নজরে আসে। যেকোনো অনুষ্ঠানে তিনি শাড়ি পরতে একদমই ভুল করেন না। তাঁর শাড়ির প্রতি আবেগ স্পষ্ট। তবে তাঁর সাদা শাড়ির লুক বিশেষভাবে ফ্যাশন প্রেমীদের মনে গেঁথে রয়েছে। তাঁর এই লুক দেখা যায়, একটি পাতলা সাদা শাড়িতে। সোনালি জরি সুতায় পাতার ডিজাইন দেখা যায় শাড়ির পাড় জুড়ে। আর জমিনে একই সুতায় করা হয়েছে ঐতিহ্যবাহী মোটিফ।
সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন ছোট হাতা আর নেকলাইনের ম্যাচিং ব্লাউজ। সেই সঙ্গে তাঁর মিনিমাল সাজ সৌন্দর্যকে কয়েকগুণে বাড়িয়ে দিয়েছে। তাঁর মতো করে আপনিও সাদা শাড়িতে সেজে উঠতে পারেন বিশেষ দিনে।

শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ঝুমকা, চুড়ি ও ঘড়ি। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

কীর্তি সুরেশ
দক্ষিণ ভারতীয় শৈলীর আভিজাত্য সবসময়ই অনন্য। ‘বেবি জন’ অভিনেত্রী কীর্তি সুরেশ দারুণভাবে সেজে উঠেছিলেন সাদা শাড়িতে। সোনালি রঙে পাড়ে নেই কোনো কারুকাজ। তবে শাড়ির জমিনে সোনালি সুতায় হালকা কাজ দেখা যায়। তাঁর লুকে আভিজাত্যের ছোঁয়া যোগ করেছিল মিনিমাল সাজ। 
শাড়ির সঙ্গে পরেছিলেন স্ক্যালোপড নেকলাইনের একটি হাতাকাটা ব্লাউজ। তার সাথে ঘড়ি, চুড়ি আর কানের ঝুমকাতে যথেষ্ট মিল দেখা গেছে। সবকিছুতেই মিলেছে সোনালি আভা। বাদ পড়েনি সানগ্লাসটিও। কালো চশমার ফ্রেম আর সোনালি বিকেল, সবমিলে তিনি হয়ে উঠেছেন অনন্যা।

শাড়ির প্রান্তে সূক্ষ্ম কারুকাজ, সামান্থার লুকে যোগ করেছে বাড়তি মাত্রা। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

সামান্থা রুথ প্রভু
গ্ল্যামার এবং শালীনতার মিশ্রণে সাদা শাড়িতে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল সামান্থা রুথ প্রভুকে। তার শাড়িটির সাদা ফুলেল এমব্রয়ডারির কাজ একটি চমৎকার আকর্ষণ যোগ করেছিল। শাড়ির প্রান্তে সূক্ষ্ম কারুকাজ, তাঁর লুকে যোগ করেছে বাড়তি মাত্রা। আপনিও এমন সাদা শাড়ি পরে সহজ সরল স্টাইলে স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারেন। অভিনেত্রী তাঁর শাড়িটির সঙ্গে একটি হাতাকাটা নেকলাইনের ব্লাউজ পরেছিলেন। তবে সেরা অংশ ছিল ব্লাউজের স্ট্র্যাপের উপর সোনালি কারুকাজ। এটাই মূলত তাঁর লুককে অনন্য করে তুলেছিল।

অদিতি রাও হায়দারিও ফুলেল শাড়িতে হয়ে উঠেছেন অনন্য। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

অদিতি রাও হায়দারি
ফুলেল পাতলা শাড়ির জাদু সবসময় আলাদা হয়। এটি খুব সাধারণ মনে হলেও, আভিজাত্যে থাকে পরিপূর্ণ। অদিতি রাও হায়দারিও ফুলেল শাড়িতে হয়ে উঠেছেন অনন্য। পাতলা কাপড়ের শাড়িটি ফুলেল প্রিন্ট, তাঁকে আরো মোহনীয় করে তুলেছিল। সম্পূর্ণ সাজের জন্য, তিনি একটি গোল নেকলাইনের পাতলা ফেব্রিকের ফুলস্লিভ ব্লাউজ পরেছিলেন। এই লুকে আপনিও সেজে উঠতে পারেন যেকোনো নিমন্ত্রণে।

খুব ন্যাচারাল সাজের ব্যাপারে বেশ পটু আলিয়া। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

আলিয়া ভাট
সাদা শাড়িতে আলিয়া ভাট সবসময়ই নজরকাড়া। যেকোনো অনুষ্ঠানে আপনিও সাদা শাড়ির লুকটি করতেই পারেন। চিকন পাড়ের এই শাড়িতে ছিল সোনালি ও হলুদ ফুলের প্রিন্ট। সেই সঙ্গে তাঁর চিরাচরিত মিনিমাল সাজ। খুব ন্যাচারাল সাজের ব্যাপারে বেশ পটু আলিয়া। কিন্তু এই সাদা শাড়িও যে সম্ভব, সেটি করে দেখিয়েছেন।
শাড়ির সঙ্গে পরেছিলেন একই কাপড়ের ব্লাউজ। হাফহাতা আর গভীর নেকলাইনের ডিজাইনের ব্লাউজ দারুণভাবে মানিয়ে গিয়েছে। এটি ছিল সমানভাবে সূক্ষ্ম ও আভিজাত্যপূর্ণ। 

এই সাদা শাড়িগুলো ন্যূনতম গয়না এবং হালকা মেকআপের সঙ্গে নিখুঁতভাবে স্টাইল করা যেতে পারে। তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বলিউড সুন্দরীরা। তাই সাদা শাড়িতেই দারুণভাবে সেজে উঠতে পারেন যেকোনো অনুষ্ঠানে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর