মেলানিয়া ট্রাম্পের অফিসিয়াল হোয়াইট হাউস পোর্ট্রেট তাঁর ফ্যাশন-ফরোয়ার্ড স্টাইল চমৎকারভাবে ফুটে উঠেছেন। যেখানে তিনি পরেছিলেন ডলস অ্যান্ড গাব্বানা পোশাক। নিঃসন্দেহে, তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্টাইলিশ ফার্স্ট লেডিদের একজন।
মেলানিয়া ট্রাম্প ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করার জন্য বেশ পরিচিত। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার পোশাক পুরো অনুষ্ঠানের আকর্ষণ ছিল। মেলানিয়া আমেরিকান ডিজাইনার অ্যাডাম লিপসের ডিজাইন করা সিল্ক উল কোট পরেছিলেন। স্কার্টের সঙ্গে একটি আইভরি ব্লাউজ এবং এরিক জাভিটসের ডিজাইন করা টুপি পরেছিলেন। যা মুহূর্তেই ভাইরাল হয়েছিল। এসময় তিনি দেশীয় ডিজাইনারকে বেছে নিয়েছিলেন। পরেছিলেন ‘অ্যাডম লিপস’ এর পোশাক। এই পদক্ষেপটি ইঙ্গিত দেয় যে মেলানিয়া ‘মেড ইন আমেরিকা’ লেবেলকে প্রাধান্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।
অ্যাডাম লিপস একদমই নতুন ব্র্যান্ড, যা ২০০৪ সালে চালু হয়েছিল। তবে মেলানিয়া ডিওর, ডলস অ্যান্ড গাব্বানা এবং আলেকজান্ডার ম্যাককুইনের মতো ইউরোপীয় ব্র্যান্ডের প্রতি তার ভালোবাসার জন্য বেশি পরিচিত। তিনি ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানে রালফ লরেনের পোশাক পরেছিলেন।
এবার মেলানিয়ার অফিসিয়াল হোয়াইট হাউস পোর্ট্রেট উন্মোচন করা হয়েছে। তাঁর এই পোর্ট্রেটটি বেলজিয়ান ফটোগ্রাফার রেজিন মাহাউক্সের তোলা। ফটোশুটের জন্য, মেলানিয়া পরেছিলেন ডলস অ্যান্ড গাব্বানা একটি মেনসওয়্যার। তাঁর আউটফিটে দেখা যায় ফিটেড কালো ব্লেজার, ফিটেড ল্যাপেল এবং একটি খোলামেলা সাদা শার্ট। যা পরেছিলেন একটি ট্রাউজার এবং কমারবুন্ডের সঙ্গে।
মেলানিয়া ২০১৭ সালেও ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মে তাঁর অফিসিয়াল পোর্ট্রেটের জন্য ডলস অ্যান্ড গাব্বানা পোশাক পরেছিলেন। তখন স্টেফানো গাব্বানা তার ইনস্টাগ্রামে মেলানিয়াকে পোশাকটি বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তবে, এই পোস্টটি তখন বিতর্ক সৃষ্টি করেছিল। তখন, #GrabYourWallet নামে একটি প্রচারণা চলছিল। যেখানে ট্রাম্প প্রশাসনের বিরোধীরা, তাদের সঙ্গে যুক্ত ব্র্যান্ডগুলিকে বয়কটের হুমকি দিচ্ছিল।