ট্রাম্পের নৈশভোজে জামদানি শাড়িতে নীতা আম্বানি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে নীতা আম্বানি হাজির হয়েছিলেন জামদানি শাড়িতে। এই শাড়িটি তৈরি করতে কারিগরদের ১৯০০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তারুণ তাহিলিয়ানি এই শাড়ির ডিজাইন করেছেন।

ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি বরাবরই তাঁতের শাড়ির প্রতি আগ্রহ দেখা গিয়েছে। তিনি বেশিরভাগ অনুষ্ঠানেই ঐতিহ্যবাহী দেশি পোশাক পরেন। বেনারসি থেকে শুরু করে পাটোলা, তাঁর সংগ্রহে রয়েছে সবচেয়ে দৃষ্টিনন্দন শাড়িগুলো।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে নীতা আম্বানি হাজির হয়েছিলেন জামদানি শাড়িতে। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে

এবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক নৈশভোজে রীতিমতো জাদুঘরে রাখার যোগ্য এক জামদানি শাড়ি পরেছিলেন। ডিজাইনার তারুণ তাহিলিয়ানির ডিজাইন করা শাড়িটি ক্লাসিক আঁড়ি কাজ এবং সূক্ষ্ম গিঁটের মিশ্রণ ছিল। এই মাস্টপিসটি তৈরি করতে ১,৯০০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। শাড়িটির সাথে একটি টেপারড, কলারযুক্ত ব্লাউজ পরা হয়েছিল। যার মাধ্যমে ফুটে ওঠে ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং আধুনিক সেলাইয়ের এক সূক্ষ্ম মিশ্রণ।

তারুণ তাহিলিয়ানির ইনস্টাগ্রামে শাড়ির একটি ছবি শেয়ার করে বলেন ‘শাড়িটির নিখুঁত ড্রেপিং এবং টেক্সচারের মাধ্যমে করা হয়েছে। যাতে ফুটে উঠেছে হাতে আঁকা ও প্রিন্টের সূচিকর্ম। এক কথায়, ঐতিহ্যবাহী শিল্পকর্ম এবং আধুনিক নকশার এক পরিশীলিত মেলবন্ধন তৈরি হয়েছে শাড়িতে।’

শাড়িটিতে কাশ্মীরি ঐতিহ্যবাহী কাজ, কাশিদাকারির সূক্ষ্ম সূচিকর্ম করা হয়েছিল।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর