দেশের মার্কেট এবং ফ্যাশন স্টোরগুলোতে চলে এসেছে ঈদের নতুন পোশাকের সংগ্রহ। ঈদ মানেই নতুন জামা কেনার ধুম। সেই সাথে থাকতে হবে ট্রেন্ডি ফ্যাশনের সাথে। এদিক থেকে এবার এগিয়ে আছে ওয়েস্টার্ন এবং এথনিক পোশাক। ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভও ক্রেতাদের কথা মাথায় রেখে এথনিক ও ওয়েস্টার্ন পোশাক দিয়ে সাজিয়েছে তাদের ঈদ কালেকশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুয়েলভ জানিয়েছে, বরাবরের মতো এবারও ঈদের কালেকশনে ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে সাজানো হয়েছে পোশাকের সম্ভার। ফ্যাশনপ্রেমীদের জন্য পোশাকের নকশায় একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া আনা হয়েছে। নারী, পুরুষ, শিশুসহ সকল বয়সিদের জন্য রয়েছে পোশাক। এসব পোশাক প্রাধান্য পেয়েছে আধুনিক ট্রেন্ড ও ফ্যাশন ধারা।
এথনিক কালেকশনে মেয়েদের জন্য থাকছে সেলোয়ার কামিজ ও কুর্তির। আর ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবির বিশাল সমাহারের সঙ্গে সঙ্গে কোটি ও পাজামা। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি আর মেয়ে শিশুর জন্য থাকছে ফ্রক, টু-পিস, সেলোয়ার কামিজসহ অনেককিছু। আর সবকিছু কিনতে পারবেন আপনার সাধ্যের মধ্যেই।
ঈদকে মাথায় রেখে পুরো কালেকশনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে জামদানি মোটিফ ইন্সপায়ার্ড কালেকশন, পিক্সেল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, মুঘল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন, ফ্লোরাল মোটিভ ইন্সপায়ার্ড কালেকশন এবং বেসিক জেনারেল কালেকশন।
মুঘল আমলের বিভিন্ন তৈজসপত্রের থেকে শুরু করে ঐতিহ্যবাহী জামদানির নকশাগুলো দেখা যাবে টুয়েলভের এবারের ঈদের কালেকশনে। প্রতিটা কালেকশনে ফেব্রিকের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে আরাম ও স্বাচ্ছন্দ্যর বিষয়কে। গরমের কথা মাথায় রেখে কালেকশনের একটি বড় অংশ সুতির উপরে করা হয়েছে। যেহেতু উৎসব, তাই একে কেন্দ্র করে ফেব্রিকের চারিত্রিক বৈশিষ্ট্যের নানারূপের দেখা মিলবে এখানে। থাকছে হাফ সিল্ক, ব্লেন্ডেড সিল্ক, মিক্স কটন, জর্জেট, ডাবল জর্জেট, ব্রেন্ডেড সিল্ক থেকে শুরু করে জ্যাকার্ডের কাজ।
মেয়েদের পোশাকের ক্ষেত্রে বিভিন্ন রেঞ্জের কুর্তির পাশাপাশি কোঅর্ড সেট, থ্রি-পিস সেট, এথনিক গাউন, টু-পিস সেট, এথনিক টপ, ফিউশন কুর্তিসহ আরও বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাজানো হয়েছে। এসব কাপড়ের ক্ষেত্রে গরমের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। ঈদ কালেকশনে সুতি কাপড়ের উপর যেমন জোর দেওয়া হয়েছে, ঠিক তেমনি থাকছে মিক্সড কটনও। এছাড়াও থাকছে জর্জেট, শিফন ও মসলিনসহ বিভিন্ন কাপড়ের ব্যবহার।
রেগুলার রেঞ্জ এবং প্রিমিয়াম রেঞ্জ– এই দুই বিভাগে ভিন্ন ভিন্ন কাপড়ের উপরে সার্ফেস অর্নামেন্টেশনের ভিন্নমাত্রার প্রয়োগ দেখা যাবে। পোশাকের জমিন অলংকরণে স্ক্রিন ও ডিজিটাল প্রিন্টের ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে এমব্রয়ডারির পাশাপাশি কারচুপির হাতের কাজও ফুটে উঠেছে নতুন এই কালেকশন।
নিউবর্ন থেকে শুরু করে টিনএজ ছেলেমেয়েদের জন্য থাকছে উপযোগী পোশাক। ছেলে শিশুদের জন্য মিলবে পাঞ্জাবির পাশাপাশি শার্ট, টি শার্ট ও কাবলি। মেয়ে শিশুর জন্য থাকছে ফ্রক, টু-পিস সেটসহ সেলোয়ার কামিজ ওড়নার, থ্রি-পিস সেট। এবার ঈদে একটা অন্যতম আকর্ষণ, টুয়েলভের কম্বো প্যাকেজ। যেখানে মা-মেয়ে কিংবা বাবা-ছেলের জন্য থাকছে একই ধরনের পোশাক।