ভ্যালেন্টাইনস উইকের এই সময়ে নতুন রূপে হাজির হয়েছেন মিস ওয়ার্ল্ড খ্যাত মানুষী ছিল্লার। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে নতুন লুকের ছবি পোষ্ট দিয়ে লিখেছেন, ‘গোলাপের দরকার কী, যখন আপনি নিজেই ফুলের তোড়া হতে পারেন।’ এখানে তিনি তাঁর সৌন্দর্য এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করেছে।
২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মনুষী ছিল্লার ফ্যাশন সেন্স নিখুঁত এবং একেবারে অনন্য। ভারতীয় এই মডেলের স্টাইলিংয়ে কখনোই কমতি থাকে না। চটপটে ক্যাজুয়াল থেকে শুরু করে দুর্দান্ত ডিজাইনার পোশাক- তার আলমারিতে সবসময়ই থাকে।

মনুষী ইনস্টাগ্রামে গৌরী এবং নৈনিকার ডিজাইন করা একটি চমকপ্রদ গাউন পরা ছবি শেয়ার করেছেন। এই গাউনটির উপরের অংশ ছিল কালো, ভেতরে পরেছেন নেকলাইন এবং পাতলা স্ট্র্যাপ। তবে, কর্সেট বডিসটি তার শরীরের আকৃতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। এই গাউনটি পপি-প্রিন্টেড একটি ভলিউমিনাস স্কার্টের সাথে যুক্ত ছিল, যা একটি রঙিন ফুলের বাগানের মতো দেখাচ্ছিল। এক কথায়, তার পোশাকটি ছিল একেবারে অদ্বিতীয়। পোশাকটিতে মনুষী যেন এক পরী হয়ে উঠেছিলেন।
মনুষী তাঁর পোশাকের সাথে সঙ্গতি রেখে স্লিক ও চমৎকার অ্যাক্সেসরিজ পরেছিলেন। তার মধ্যে ছিল একটি সোনালী ব্রেসলেট, যা ‘ইভিল আই’ পেনডেন্টের সাথে যুক্ত, স্টাড ইয়ারিংস এবং একাধিক রিং। তাঁর মেকআপ আর্টিস্ট নিশি সিং মুখের জন্য ন্যাচারাল বেস ব্যবহার করেছিলেন। গালের হালকা হাইলাইটার এবং ব্লাশ মনুষীকে দিয়েছে দীপ্তিময় আভা। নুড গ্লসি লিপস্টিক এবং পাতলা আইলাইনারের স্ট্রোক তাঁর লুককে দিয়েছে নতুন মাত্রা।
তাঁর পার্টেড করা চুল ঢেউয়ের মতো খুলে পড়েছিল, যা তাঁর লুককে আরও মার্জিত করে তুলেছিল। আর মনুষী ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘গোলাপের দরকার কী, যখন আপনি নিজেই ফুলের তোড়া হতে পারেন #FloralCouture।’ সত্যিই তাকে রঙিন ফুলের তোড়ার মতো ঝলমলে দেখাচ্ছিল।
মনুষী ছিল্লার প্রতিনিয়ত তাঁর ভক্তদের নতুন কিছু উপহার দেন। বছরের শুরুতেও তিনি আকর্ষণীয় আরও একটি লুকে হাজির হয়েছিলেন। যেখানে তিনি পরেছিলেন একটি লাল মিনি ড্রেস, যা একটি বড় ব্লো হেডপিসের সাথে যুক্ত ছিল। ইনস্টাগ্রামে একাধিক গ্ল্যামারাস ছবি শেয়ার করে তিনি অভিনেত্রী লিখেছিলেন, ‘এখানে তাকিয়ে আছি, ২০২৫।’
নম্রতা দীপক স্টাইলিং এবং নিকোল ফেলিসিয়া কৌচার মিনি ড্রেসে তাঁকে অসাধারণ লাগছিল। যার অফ-শোল্ডার নেকলাইন, হেমলাইনে ব্ল্যাক রোজ এমবেলিশমেন্ট এবং কর্সেট বডিস ছিল। সাথে যোগ করেছিলেন শিয়ার ব্ল্যাক স্টকিংস, অ্যানিম্যাল-প্রিন্ট ফক্স ফার কোট, চিক ব্ল্যাক বুটস এবং একটি বড় কালো ব্লো হেডপিস।
মনুষীর মেকআপ আর্টিস্ট পূজা রোহিরা ফার্নান্দেস নুড আইশ্যাডো, উইংড আইলাইনার, ব্লাশড গাল এবং নুড লিপ টিন্ট বেছে নিয়েছিলেন। যা তাঁর লুককে আরও পরিপূর্ণ এবং আকর্ষণীয় করে তুলেছিল।
তথ্যসূত্র: নিউজ১৮


চোখধাঁধানো হলুদ শাড়িতে মাহিরা খান
আধুনিক ডিজনি রাজকন্যা রূপে হাজির হলেন আলিয়া ভাট
