দেশের রেস্টুরেন্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ইন্ডিয়ান খাবার। এবার বাড়িতে বসেই খেতে পারবেন এসব খাবার। একেবারে ধাবা স্টাইল নর্থ ইন্ডিয়ান ডিশ তৈরি করে ফেলতে পারেন আপনি। এমনই একটি জনপ্রিয় নর্থ ইন্ডিয়ান ডিশের রেসিপির দিয়েছেন কালিনারি শেফ ফাহমিদা সুলতানা।
যা যা লাগবে
মাঝারি মাপের চিকেন ৪০০ গ্রাম, গোটাগরমমশলা ২০ গ্রাম, আদা-রসুনবাটা ২ চা-চামচ, কসৌরি মেথি পাউডার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, মাখন ৬ টেবিল চামচ, ফ্রেশক্রিম ২ চা-চামচ, ধনেপাতাকুচি প্রয়োজনমতো।
যেভাবে রান্না করবেন
চিকেন ভালভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখুন। এবার আদা-রসুনবাটা, কসৌরি মেথি পাউডার এবং লবণ দিয়ে চিকেন ম্যারিনেট করুন। ঢাকা দিয়ে ৪০-৪৫ মিনিট রেখে দিন। একটি বড় প্যান গরম করুন। এতে মাখন দিন। মাখন গলে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে নাড়ুন। এবার ঢিমে আঁচে চিকেন ঢাকা দিয়ে রাখুন। চিকেন সুসিদ্ধ হয়ে সুগন্ধ বেরলে উপরে ফ্রেশক্রিম এবং ধনেপাতাকুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি চিকেন বাবুমশাই।
আরও পড়ুন:
রূপচাঁদা ফ্রাই উইথ পটেটো ওয়েজেস