রূপচাঁদা ফ্রাই উইথ পটেটো ওয়েজেস

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ এএম

সাগরে বেড়াতে গেলে খাবারের কথা আসলেই মাথায় আসে রূপচাঁদার কথা। এই মাছের ফ্রাই বা ভুনা যাই করেন না কেন, অনেক মজা। এবার সাগরে বড়াতে গেলে নয়, বাড়িতে বসেই খেতে পারবেন রূপচাঁদা। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে দারুণ খেতে মাছটি। লবণ একটু কম দিলে এই রূপচাঁদা ফ্রাই এমনিতেই খাওয়া যায়। আর সঙ্গে যদি থাকে পটেটো ওয়েজেস তাহলে তো কথাই নেই। ফ্রেন্সফাইয়ের পরে এখন খাবারের ক্রেজ এখন পটেটো ওয়েজেস। এটিও বানাতে পারেন বাড়িতে। রূপচাঁদা ফ্রাই উইথ পটেটো ওয়েজেসের রেসিপি দিয়েছেন কাজী নওশীণ লায়লা

যা যা লাগবে
রূপচাঁদা মাছ ৩টি, হলুদ গুঁড়া হাফ চামচ, গোল মরিচ ২চা চামচ, ব্রেড ক্রাম্ব ২ /৩ টেবিল চামচ, আদা রসুন বাটা ২ চামচ, মরিচের গুঁড়া ২ চামচ, পাতি লেবু, মাখন ২ চামচ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো( একটু কম কারণ সামুদ্রিক মাছে লবণ থাকে), ৩/৪ কাপ কর্নফ্লাওয়ার এবং ২ টেবিল চামচ ময়দা।

পটেটো ওয়েজেসের সঙ্গে দারুণ খেতে রূপচাঁদা ফ্রাই। ছবি: কাজী নওশীণ লায়লা

যেভাবে তৈরি করবেন
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিন। এরপর ছুরি দিয়ে মাছের গায়ে হলকা করে চিরে দিন। এইবার একটা বাটিতে হলুদ, ১ টা পাতি লেবুর রস, লবণ, গোল মরিচ এবং মরিচের গুঁড়া নিয়ে মাছের গায়ে লাগিয়ে দিন। এরপর ১৫ মিনিট মাছটাকে রেখে দিন। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে ফেলুন। পেস্টটা বানাতে একটা বাটিতে সব উপকরণ মেখে নিন। পেস্টটা বানানো হয়ে আবার মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিন। ১ ঘণ্টা  মাছটা এইভাবে রেখে দিন। সময় হয় গেলে একটা ননস্টিক তাওয়া গরম করে তাতে পরিমাণ মতো তেল দিন। এবার  মাখন দিন। যখন দেখবেন মাখনটা গলে গেছে, তাতে একে একে তিনটি মাছ দিয়ে দিন। ৮-১০ মিনিট হালকা আঁচে ফ্রাই করার পর মাছগুলো উল্টে দিন। যাতে আরেক দিকও ভালো করে ফ্রাই হয়। যখন দেখবেন দুই দিকই ভালো করে ভাজা হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে মাছগুলো একটি প্লেটে তুলে নিন। আর পরিবেশন করুন পটেটো ওয়েজেসের সঙ্গে।

মজার পটেটো ওয়েজেস বানাতে পারেন বাড়িতে। ছবি: ফ্রিপিক

যেভাবে বানাবেন পটেটো ওয়েজেস
পটেটো ওয়েজেস বানাতে লাগবে বড় আলু ৪টি। প্রত্যেকটি আলু লম্বাভাবে আট টুকরা করবেন। তারপর ২ কাপ পানিতে ১ চামচ লবণ দিয়ে ফুটিয়ে নেবেন। তারপর ফুটন্ত পানিতে ১০ মিনিট জোরে আঁচে ফোটান। এবার মাছের অবশিষ্ট  মেরিনেটের মধ্যে আলুগুলো দিন। সামান্য ময়দা দিতে পারেন যদি প্রয়োজন হয়। তারপর তেলে ভেজে নিন। সঙ্গে আস্ত কিছু কাঁচা মরিচও ভেজে নিন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গাড়ি সচল আর ইঞ্জিন ভালো রাখতে মানসম্মত ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাজার সয়লাব নকল ও ভেজালে। বিএসটিআই বলছে, বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েলের ৩০ শতাংশই ভেজাল কিংবা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও, আগস্টে বেড়ে...
সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায়  ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার...
লোডিং...

এলাকার খবর