আলু দিয়ে বানিয়ে ফেলুন মজাদার টকঝাল রেসিপি 

আলু আমাদের সবার বাড়িতেই রয়েছে। বিকেলের নাস্তায় অথবা অতিথিদের জন্য আলু দিয়ে খুব সহজেই ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন মজাদার পদ ‘মাসালা আলু’। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ সেতু বৈশ্য। 

উপকরণ: আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, ধনে, হলুদ, লবণ, শুকনা মরিচ গুঁড়া, লেবুর রস, তেল

প্রণালী: আলু সেদ্ধ করে টুকরো করে নিতে হবে। জিরা আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিতে হবে। 

এবারে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে জিরা ফোঁড়ন দিতে হবে। এরপর একে একে টুকরো করা সেদ্ধ আলু, পেঁয়াজ, হলুদ, লবণ, স্বাদ মতো মরিচের গুড়া, কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে নাড়তে হবে। ভাজা হয়ে এলে বানিয়ে রাখা ভাজা মসলা দিয়ে মিশিয়ে বেশ খানিকটা লেবুর রস দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি। 

ঝাল আর টক স্বাদের এই দারুণ খাবার সকালে রুটি-পরোটা দিয়ে খেতে পারবেন। বিকেলে শুধু নাস্তা হিসেবেও জমে যাবে।