কলা-ব্রেড টোস্টে চমক, রইল রেসিপি

নাশতা বা ডেজার্ট, দুই সময়েই চমক দিতে পারেন এই মিষ্টি খাবারটি দিয়ে। কলা-ব্রেড টোস্ট হতে পারে দারুণ একটি বিকল্প। বাইরে খাস্তা, ভেতরে নরম আর উপরে আইসক্রিম–ক্যারামেলের সাজ। এই রেসিপি যেমন সহজে তৈরি করা যায়, তেমনি খেতেও অসাধারণ। রইল রেসিপি।

যা যা লাগবে

  • ডিম ২টি
  • দুধ ৪-৫ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ
  • কোকো পাউডার ১/২ টেবিল চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চিমটি
  • মাখন ২ টেবিল চামচ
  • কলা ব্রেডের স্লাইস কয়েকটি
  • ক্যারামেল সস
  • আইসক্রিম
  • চকলেট সিরাপ

যেভাবে বানাবেন

খেতে গেলেই ভেতর থেকে বেরিযে আসবে ক্যারামেল। ছবি: ইনডিপেনডেন্ট

প্রথমে একটি বাটিতে ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার আর পিঙ্ক সল্ট একসঙ্গে ফেটিয়ে নিন। অন্যদিকে ফ্রাইপ্যানে মাখন গলতে দিন। এবার কলা ব্রেডের স্লাইসগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে মাঝারি আঁচে সব দিক থেকে ভেজে নিন।

টোস্ট হয়ে গেলে সার্ভিং প্লেটে রাখুন। মাঝখানে হালকা একটি গর্ত করে তাতে ঢালুন ক্যারামেল সস। উপরে দিন এক স্কুপ ঠান্ডা আইসক্রিম, তারপর চকলেট সিরাপ ছড়িয়ে পরিবেশন করুন।

টিপস

  • চাইলে আইসক্রিমের বদলে ফেটানো ক্রিমও ব্যবহার করতে পারেন।
  • মিষ্টি কম খেতে চাইলে ক্যারামেল সস বাদ দিলেও হবে।
  • গরম টোস্টের সঙ্গে ঠান্ডা আইসক্রিমের কনট্রাস্টই এই রেসিপির আসল মজা।