খুব সহজে বানাতে পারেন মজার পিজ্জা, রইল রেসিপি

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

পিজ্জার নাম শুনলেই জিভে জল আসে। কিন্তু ঘরেই যদি বানিয়ে ফেলা যায় রেস্তোরাঁর মতো মচমচে আর নরম চিকেন ফাজিটা থিন ক্রাস্ট পিজা, কেমন হয়? সহজ উপকরণ, একটু ধৈর্য আর মজাদার ফ্লেভারে তৈরি এই পিজা যে কারও মন ভরিয়ে দেবে। রইল রেসিপি।

যা যা লাগবে

ডো তৈরির জন্য লাগবে গরম পানি ৩/৪ কাপ, চিনি ২ চা-চামচ, ইস্ট (ইন্সট্যান্ট) ১ চা-চামচ, ময়দা ছাঁকা ২ কাপ, লবণ ১/২ চা-চামচ, পানি ১-২ টেবিল চামচ এবং অলিভ অয়েল ২ টেবিল চামচ।

চিকেন ফিলিংয়ের জন্য প্রয়োজন হবে তেল ২-৩ টেবিল চামচ, মুরগির মাংস (স্ট্রিপ করা) ৩০০ গ্রাম, গার্লিক পাউডার ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ (স্বাদমতো), চিলি ফ্লেক্স ২ চা-চামচ (স্বাদমতো), লাল মরিচের গুঁড়া দেড় চা-চামচ, শুকনা ওরেগানো ১ চা-চামচ, লেবুর রস দেড় টেবিল চামচ, মাশরুম (স্লাইস করা) ১/২ কাপ, পেঁয়াজ (স্লাইস করা) ১টি মাঝারি, ক্যাপসিকাম (জুলিয়েন কাটা) ১/২ কাপ এবং রেড বেল পেপার (জুলিয়েন কাটা) ১/৪ কাপ।

আর অ্যাসেম্বলিংয়ের জন্য লাগবে পিজ্জা সস ১/৪ কাপ বা পরিমাণমতো, রান্না করা চিকেন ফিলিং, মোজারেলা চিজ (কুচি করা) ১/২ কাপ বা পরিমাণমতো, চেডার চিজ (কুচি করা) ১/২ কাপ বা পরিমাণমতো এবং ব্ল্যাক অলিভ।

যেভাবে বানাবেন

সবার আগে ডো তৈরি করুন। তার জন্য একটি ছোট জগে গরম পানি, চিনি ও ইস্ট দিয়ে মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। একটি বাটিতে ময়দা ও লবণ মিশিয়ে নিন। ইস্ট মিশ্রণ ঢেলে মেখে নিন। প্রয়োজনে অল্প পানি যোগ করে ডো তৈরি করুন। অলিভ অয়েল যোগ করে আবার মেখে ঢেকে ১-২ ঘণ্টা রেখে দিন।

তারপর চিকেন ফিলিং তৈরির পালা। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মুরগির মাংস দিন ও নাড়তে থাকুন যতক্ষণ না রঙ বদলায়। গার্লিক পাউডার, লবণ, চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়া এবং ওরেগানো দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এবার লেবুর রস মিশিয়ে দিন। মাশরুম দিয়ে আরও ২ মিনিট রান্না করুন। পেঁয়াজ, ক্যাপসিকাম ও রেড বেল পেপার দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন।

এবার অ্যাসেম্বলিংয়ের পালা। হাত তেল দিয়ে মেখে ডো আবার নরম করে নিন। ময়দা ছড়িয়ে ডো দুই ভাগে ভাগ করুন (প্রতি ভাগ প্রায় ২০০ গ্রাম) এবং বেলুন (প্রায় ১২ ইঞ্চি)। পিজা প্যানে ডো রাখুন এবং কাঁটাচামচ দিয়ে ফুটো করুন। পিজা সস ছড়িয়ে দিন। চিকেন ফিলিং, মোজারেলা চিজ, চেডার চিজ এবং কালো জলপাই দিয়ে সাজিয়ে নিন। (এই ডো থেকে ২টি রেগুলার পিজা হবে)।

এবার ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রি-হিট করে নিন। তারপর পিজ্জা ডো দিয়ে ১৫ মিনিট বেক করুন। গরম গরম চিকেন ফাজিটা থিন ক্রাস্ট পিজা পরিবেশন করুন।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর