পেস্তা বাদামের স্বাদে মজার কেক, রইল রেসিপি

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

মিষ্টি খাবারের তালিকায় চিজকেক এখন অনেকেরই প্রিয়। তবে শুধু চিজকেক নয়, এতে যদি যোগ হয় বাদামের সুবাস, সাদা চকোলেটের মিষ্টি আর গোলাপের ছোঁয়া, তাহলেই তৈরি হয় এক অনন্য স্বাদ। আজ থাকছে এমনই এক মিষ্টির খাবারের রেসিপি, পিস্তাচিও চিজকেক কাপস। ঘরেই বানানো যাবে একেবারে রেস্তোরাঁর মতো। রইল রেসিপি।

যা যা লাগবে

পিস্তাচিও ক্রিমের জন্য সেদ্ধ পেস্তা বাদাম (পিস্তাচিও) ১০০ গ্রাম, সাদা চকলেট কুচি ১০০ গ্রাম, মাখন (গলানো) ২ টেবিল চামচ, গরম পানি ১/৩ কাপ, পিস্তাচিও এসেন্স আধা চা-চামচ এবং সবুজ ফুড কালার কয়েক ফোঁটা। চিজকেক লেয়ারের জন্য লাগবে ঠান্ডা হুইপিং ক্রিম ২৫০ মিলি, আইসিং সুগার ১/৩ কাপ, ক্রিম চিজ ১২০ গ্রাম এবং সবুজ ফুড কালার ২-৩ ফোঁটা।

বিস্কুট বেসের জন্য লাগবে ডাইজেস্টিভ বিস্কুট ১০০ গ্রাম এবং মাখন (গলানো) ৪০ গ্রাম। আর সাজানোর জন্য লাগবে শুকনা গোলাপের কলি এবং স্লাইস করা পেস্তা বাদাম।

কীভাবে বানাবেন

প্রথমে পিস্তাচিও ক্রিম তৈরি করতে হবে। প্রথমে একটি ব্লেন্ডারে সেদ্ধ পেস্তা বাদাম, সাদা চকলেট, মাখন, গরম পানি, এসেন্স আর ফুড কালার একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। ক্রিমি টেক্সচার এলে বুঝবেন প্রস্তুত।

তারপর চিজকেক লেয়ার তৈরি করুন। একটি বাটিতে হুইপিং ক্রিম আর আইসিং সুগার বিট করে নিন যতক্ষণ না শক্ত ফেনার মতো হয়ে যায়। এর থেকে এক কাপ আলাদা রেখে দিন সাজানোর জন্য। বাকি ক্রিমে মেশান অর্ধেক কাপ পিস্তাচিও ক্রিম, ক্রিম চিজ আর ফুড কালার। আবার বিট করুন। দুই রকম ক্রিমই পাইপিং ব্যাগে ভরে নিন।

বিস্কুট বেস দিতে হবে। তার জন্য ডাইজেস্টিভ বিস্কুট ফুড প্রসেসরে গুঁড়া করে নিন। গলানো মাখন মিশিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিন।

একটি সার্ভিং কাপে আগে বিস্কুট বেস চাপা দিয়ে বসান। তার ওপরে পাইপ করে দিন চিজকেক লেয়ার, তার ওপরে পিস্তাচিও ক্রিম। শেষে সাজান হুইপড ক্রিম, গোলাপের কলি আর স্লাইস করা পেস্তা বাদাম দিয়ে।

ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন এই মিষ্টি। পরিমাণে হবে ৭-৮ কাপ।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর