দেখতে অনেকটা পিৎজ্জা মতো হলেও এটা হারিসা। মূলত উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয়। ফ্ল্যাট ব্রেড (নান বা পিতার মতো রুটি) এবং সবজি-মাশরুমের সংমিশ্রণও মধ্যপ্রাচ্যের ও লেবানিজ বা মোরক্কোর খাবারে দেখা যায়। তবে এই রেসিপিতে কিছু ইউরোপীয় স্পিনও আছে, যেমন মোজারেলা চিজ ব্যবহার। তাই এটিকে বলা যায় মধ্যপ্রাচ্যের ফিউশন ওয়েস্টার্ন ফ্লেভার। রইল রেসিপি।
উপকরণ
চিকেন মেরিনেশনের জন্য লাগবে বোনলেস চিকেন থাই স্ট্রিপস ৫০০ গ্রাম, ক্রিম ১ টেবিল চামচ, দই ১/৩ কাপ, তাহিনি পেস্ট ১ টেবিল চামচ, মধু ১ চা-চামচ, কালো মরিচ ও লাল মরিচ পাউডার স্বাদমতো, হলুদ ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১/২ টেবিল চামচ।
হারিসা পেস্টের জন্য লাগবে অলিভ অয়েল ৩ টেবিল চামচ, অ্যাপল সিডার ভিনিগার ১ চা-চামচ, রসুন ৪-৫ কোয়া, জিরা ভাজা ও ভাঙা ১ চা-চামচ, পাপরিকা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ।
সবজি ও সাজানোর জন্য লাগবে পেঁয়াজ ১টি মাঝারি (কাটা), ক্যাপসিকাম কাপ (জুলিয়ান), মাশরুম ১/২ কাপ (স্লাইস করা), নান থিক, মোজারেলা চিজ ১০০ গ্রাম, কাটা ধনিয়া পাতা।
প্রস্তুত প্রণালী
প্রথমে হারিসা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য রসুন, অলিভ অয়েল, ভিনিগার, জিরা, পাপরিকা, লাল মরিচ ও লবণ একসাথে গ্রাইন্ড করে মসৃণ পেস্ট বানান। এই চিমটি পেস্টেই পরবর্তীতে চিকেন মেরিনেশন এবং সাজানোর স্বাদ।
তারপর চিকেন মেরিনেট করুন। তার জন্য একটি বাটিতে চিকেন নিন। তাতে ৩ টেবিল চামচ হারিসা পেস্ট, ক্রিম, দই, তাহিনি পেস্ট, মধু, লেবুর রস এবং সমস্ত মসলা মিশিয়ে ১৫ মিনিট মেরিনেট করুন।
এবার এক প্যানে অলিভ অয়েল ও আদা-রসুন পেস্ট ভাজুন যতক্ষণ না সুগন্ধ আসে। পেঁয়াজ দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর মেরিনেট করা চিকেন যোগ দিন। ২-৩ মিনিট মাঝারি আঁচে নাড়ুন। তারপর ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন। শেষ পর্যায়ে উচ্চ আঁচে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন।
ক্যামসিকাম ও মাশরুম দিয়ে ভালোভাবে মিশিয়ে আলাদা করে রাখুন।
এবার একটি বেকিং ট্রেতে নান রাখুন। রান্না করা চিকেন এবং মোজারেলা চিজ ছড়িয়ে দিন। ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে ৫-৬ মিনিট বেক করুন।
বাকি রাখা হারিসা পেস্ট এবং ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।