রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পনির কিমা তাওয়া বানাতে পারেন বাড়িতেই

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

গরম গরম পরোটা আর এক কাপ চা। সকালের নাশতায় আর কী লাগে। তবে সকালের খাবারে ভিন্নতা আনতে বানাতে পারেন পনির কিমা তাওয়া মসালা। এই নাম শুনেই নিশ্চয় মুখে জল আসছে। নরম পনির, মসলার গন্ধ আর কিমার ঝাল-ঝাল স্বাদ এই পদটিকে করে তোলে একদম রেস্তোরাঁ মানের। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু খাবারটি। রইল রেসিপি।

উপকরণ

  • রান্নার তেল ২ টেবিল চামচ
  • আদা–রসুন বাটা ১/২ চা-চামচ
  • পেঁয়াজ (কুঁচি করে কাটা) ১টি মাঝারি
  • জিরা ১ চা-চামচ
  • মুরগির কিমা ১৫০ গ্রাম (হাতে কাটা হলে ভালো)
  • পানি ১-২ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
  • কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ অথবা পাপরিকা পাউডার
  • লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ (স্বাদমতো)
  • চিকেন পাউডার ১/২ চা-চামচ
  • জিরা গুঁড়া ১/২ চা-চামচ
  • ধনিয়া গুঁড়া ১/২ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ
  • টমেটো (কুঁচি করা) ১টি ছোট
  • লবণ ১/২ চা-চামচ বা স্বাদমতো
  • পনির (কটেজ চিজ) ১২০ গ্রাম
  • রান্নার তেল ১ টেবিল চামচ
  • লাল মরিচ কুচি পরিমাণমতো
  • কাসুরি মেথি (শুকনো মেথি পাতা) ১/২ চা-চামচ
  • কাঁচা মরিচ (চেরা) ১-২টি
  • ধনেপাতা কুঁচি পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

একটি তাওয়া বা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা দিন এবং সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত ভাজুন। এবার কুঁচি করা পেঁয়াজ যোগ করে এক মিনিট নেড়ে নিন। জিরা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। মুরগির কিমা দিন এবং রঙ পরিবর্তন হওয়া পর্যন্ত নেড়ে ভাজুন। অল্প পানি দিয়ে কিমা নরম হতে দিন।

এখন একে একে দিন গোলমরিচ, কাশ্মীরি মরিচ, লাল মরিচ, চিকেন পাউডার, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, সব মসলা। ভালোভাবে মিশিয়ে এক মিনিট রান্না করুন। অল্প পানি ছিটিয়ে মসলা কষিয়ে নিন। এবার টমেটো মেশান এবং আবার সামান্য পানি দিন। ১-২ মিনিট রান্না করুন। লবণ দিন, ঢেকে মাঝারি আঁচে ২ মিনিট রান্না হতে দিন।

এবার পনির কুঁচি করে বা ভেঙে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তেল দিন এবং কিমা-পনির মিশ্রণটা সুন্দরভাবে মেশান। শেষে দিন লাল মরিচ কুচি, কাসুরি মেথি, কাঁচা মরিচ আর ধনেপাতা। ঢেকে রাখুন ৩০ সেকেন্ডের জন্য। গরম গরম পনির কিমা তাওয়া মসালা পরিবেশন করুন পরোটা বা নানের সঙ্গে। পাশে এক কাপ গরম চা বা লাচ্ছিও দারুণ মানিয়ে যাবে।

এই পনির কিমা তাওয়া মসালা হবে আপনার বাড়ির বিশেষ দিনে হতে পারে পারফেক্ট রেসিপি।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর