ফ্লাইট মিস হলে কী করবেন?

ফ্লাইট মিস হওয়া অবশ্যই অপ্রত্যাশিত। জ্যাম বা যেকোনো কারণে ফ্লাইট মিস হলে অনেকেই চিন্তায় পড়ে যান। কী করবেন ঠিক বুঝে উঠতে পারেন না। এটা অবশ্যই মানসিক চাপের বিষয়। কিন্তু দ্রুত এবং সঠিক পদক্ষেপ নিলে পরিস্থিতি অনেক সহজে সামাল দেওয়া যায়। তাই এর জন্য প্রস্তুত থাকা জরুরি।

ফ্লাইট মিস হওয়ার আগেই যা করবেন

যদি মনে হয় আপনি সময়মতো পৌঁছাতে পারবেন না, তবে দ্রুত এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন। যদিও তারা প্লেন থামাবে না, তবে এই আগাম খবর দেওয়া আপনাকে নতুন ফ্লাইটে পুনঃবুকিং করার সুযোগ দিতে পারে।

ফ্লাইট মিস কী করবেন?

এয়ারলাইনের কাছে পুনঃবুকিং বিষয়ে জিজ্ঞাসা করুন

  • নতুন ফ্লাইটে পুনঃবুকিংয়ের জন্য কোনো চার্জ লাগবে কি?
  • নতুন টিকিটের ফেয়ার ডিফারেন্স দিতে হবে কি?

‘ফ্ল্যাট-টাইর রুল’ সম্পর্কে জানুন

অনেক এয়ারলাইন এক প্রকার ‘ফ্ল্যাট-টাইর রুল’ রাখে। যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছালে বিনামূল্যে বা কম খরচে পুনঃবুকিং পাওয়া যায়। যেমন, আমেরিকান এয়ারলাইন্স নির্ধারিত সময় থেকে ২ ঘণ্টার মধ্যে পৌঁছালে স্ট্যান্ডবাই হিসেবে নতুন ফ্লাইটে বিনা চার্জে যাওয়ার সুযোগ।

পরবর্তী ফ্লাইটে সিট আছে কিনা

যদি সিট না থাকে, স্ট্যান্ডবাই লিস্টে নাম লেখান। অনেক এয়ারলাইন বিনামূল্যে স্ট্যান্ডবাই সুযোগ দেয়।

যদি এয়ারলাইন পুনঃবুকিং না করে?

বাজেট এয়ারলাইনে টিকিট খুঁজুন। কিছু এয়ারলাইনে শেষ মুহূর্তে সস্তা টিকিট পাওয়া যেতে পারে। এয়ারলাইন্স মাইলস ব্যবহার করুন। অনেক এয়ারলাইন মাইলস দিয়ে শেষ মুহূর্তে টিকিট বুকিং সম্ভব। পরবর্তী কোনো সময়ে ফ্লাইট বুক করুন।

যদি এয়ারলাইন নিজেই ফ্লাইট বাতিল করে?

  • দ্রুত এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন।
  • এয়ারলাইনের মোবাইল অ্যাপ ব্যবহার করে পুনঃবুকিং চেষ্টা করুন।
  • দীর্ঘ অপেক্ষার সময় আন্তর্জাতিক কাস্টমার সার্ভিস নম্বরে কল করতে পারেন।
  • এয়ারলাইন লাউঞ্জে সাহায্য পাওয়া যেতে পারে।

টাকা কি ফেরত পাবেন?

বাতিল বা দীর্ঘ দেরির ক্ষেত্রে আপনি ক্ষতিপূরণের জন্য দাবি করতে পারেন। তবে ইউএস ফেডারেল আইন শুধুমাত্র পুরো ট্রিপ বাতিল হলে অর্থ ফেরত দেয়ার বাধ্যবাধকতা রাখে।

ফ্লাইট মিস হবে এমনটা কেউ আশা করে না। কিন্তু দ্রুত এবং সঠিক পদক্ষেপ নিলে একই দিনে পুনঃবুকিং সম্ভব। প্রথমেই এয়ারলাইনের সাহায্য নিন। প্রয়োজনে নিজেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে চেষ্টা করুন। স্ট্যান্ডবাই লিস্টে নাম লিখিয়ে রাখা একটা ভালো বিকল্প। যদি মূল এয়ারলাইনে পুনঃবুকিং না হয়, তবে সস্তা এয়ারলাইনের টিকিট নিতে পারেন।

তথ্যসূত্র: দ্য পয়েন্টস গাই