ভ্রমণের আগে শুধু টিকিট বা খাবার নয়, জানুন কোন বিমানে চড়ছেন

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:০০ পিএম

চলতি বছরের জুনের আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এর শুরু হয়েছে একটি মূল বিষয় নিয়ে, বিমানের বয়স। ওই দুর্ঘটনায় ব্যবহৃত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি ২০১৪ সালে ডেলিভারি পাওয়া, অর্থাৎ তখন তার বয়স ছিল ১১ বছর।

যদিও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, দুর্ঘটনার পর তারা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বহরে নজরদারি চালিয়েছে। তবে বড় কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে পায়নি।

তবুও আপনি একজন সচেতন যাত্রী হিসেবে ফ্লাইটে ওঠার আগে জানতে চান, বিমানটি কত বছরের পুরোনো। তাহলে নিচের কয়েকটি উপায়ে তা খুব সহজেই বের করে নিতে পারেন।

কীভাবে জানবেন বিমানের বয়স

রেজিস্ট্রেশন নম্বর (টেইল নাম্বার) খুঁজে বের করুন

প্রত্যেকটি বিমানের একটি করে ইউনিক টেইল নাম্বার থাকে, ঠিক যেমন গাড়ির নম্বর প্লেট। যেমন, আমেরিকার বিমানে ‘এন’ দিয়ে শুরু হয়। ভারতের বেসরকারি বিমানগুলোতে এটি শুরু হয় ‘ভিটি’ আর বাংলাদেশি বিমানের হয় ‘এস২’। যেমন, এস২-এজেইউ (S2-AJU)। সাধারণত এই নম্বরটি বিমানের লেজের কাছাকাছি অথবা নাকের নিচে লেখা থাকে।

অনলাইনে টেইল নাম্বার সার্চ করুন

এই নম্বর দিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে বিমানের ইতিহাস বের করতে পারেন। বিশ্বস্ত সাইটের মধ্যে রয়েছে, এয়ারফ্লিটস ডট নেট। এখানে বিমানের তৈরি ও ডেলিভারি তারিখ জানা যায়। আবার ফ্লাইটঅওয়্যারে বিমানের অপারেশনাল হিস্ট্রি বা উড়ানসংক্রান্ত তথ্য পাওয়া যায়।

ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন

ফ্লাইটরাডার২৪-এর মতো অ্যাপ (সিলভার সাবস্ক্রিপশন বা তার বেশি) ব্যবহার করে আপনি বিমানের মডেল, বয়স, এমনকি ছবিও দেখে নিতে পারেন।

এয়ারলাইনের ফ্লাইট ডিটেইলস দেখুন

গুগল ফ্লাইটসের মতো প্ল্যাটফর্মে অনেক সময় বিমান মডেল উল্লেখ থাকে (যেমন: বোইং ৭৮৭)। বিমানের মডেল জানলে তার প্রোডাকশন টাইমলাইন ধরে প্রায়ই বয়স অনুমান করা যায়।

বিমানের রক্ষণাবেক্ষণে ঘাটতি থাকলে দেখা দিতে পারে নানা সমস্যা। ছবি: ফ্রিপিক

পুরোনো বিমান মানেই কি ঝুঁকি?

বিমানের বয়স অনেক কিছু বোঝায়। যেমন, প্রযুক্তিগত দিক থেকে কতটা পুরোনো, কতদিন ব্যবহৃত হয়েছে ইত্যাদি। তবে বয়স বাড়লে ঝুঁকি বাড়ে, এমন কথা ঠিক নয়। ভালভাবে রক্ষণাবেক্ষণ করা হলে ২০ বছরের পুরোনো বিমানও নিরাপদ। সমস্যা হয় তখনই, যখন রক্ষণাবেক্ষণের মানে ঘাটতি থাকে।

এয়ার ইন্ডিয়ার ঘটনা নিয়েও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, বিমানটির বয়সই দুর্ঘটনার কারণ। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশিরভাগ এয়ারলাইনের বহরে খুব বেশি পুরোনো বিমান নেই। তাদের সরকারি হিসাব অনুসারে, আহমেদাবাদ দুর্ঘটনার আগে এয়ার ইন্ডিয়ার বহরে ছিল ১৮৮টি বিমান। এর মধ্যে ৪৩টি বিমানের বয়স ১৫ বছরের বেশি, ২৭টি ১০ থেকে ১৫ বছরের মধ্যে, ৫৯টি ৫ থেকে ১০ বছরের মধ্যে এবং ৬৯টি বিমানের বয়স ৫ বছরেরও কম। এ হিসাবে ৩৭ শতাংশ বিমানই ১০ বছরের বেশি পুরোনো।

তাহলে কী করবেন?

আপনার বিমানের নিরাপত্তা জানতে এখন আপনি আরও সচেতন হতে পারেন। শুধু বিমানের মডেল নয়, তার বয়স, ইতিহাস, ও কোন এয়ারলাইনের পরিচালনায় আছে, সব মিলিয়ে এক ছবিতে দেখা সম্ভব।

যাত্রা শুরুর আগে শুধু টিকিট বা খাবার নয়, একটু সময় নিয়ে জেনে নিন, আপনি কোন বিমানে চড়ছেন। নিরাপদ ভ্রমণের এটাই তো প্রথম ধাপ।

প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
বৈশাখ মানেই একসময় ছিল পান্তা-ইলিশ। সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাপন, অর্থনৈতিক বাস্তবতা আর খাদ্যরুচিও। এখন পহেলা বৈশাখের টেবিলে শুধু পান্তা-ইলিশ নয়, যোগ হয়েছে নানা...
রাজধানীর গুলশানের পর এবার মোহাম্মদপুরে আউটলেট চালু করেছে জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড টিফিনবক্স। সম্প্রতি মোহাম্মদপুরের নুরজাহান রোডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর