ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাঁকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
সাংসদ আজীমের হত্যা তদন্তের জন্য ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি।
সাংসদ আজীমের হত্যা তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের দল সকালে কলকাতায় যাচ্ছেন। এ দলে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।
হারুন অর রশীদ জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে তদন্ত শেষে আজ রোববার কলকাতা পুলিশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
- ভারতে গিয়ে ৪ দিন ধরে ‘খোঁজ নেই’ এমপি আনারের
- নিখোঁজ এমপি আনার, ৬ দিনেও সুস্পষ্ট তথ্য নেই সরকারের কাছে
- এমপি আনোয়ারুল আজীমের মরদেহ পাওয়া গেল কলকাতায়
- নিখোঁজ হাওয়া থেকে মরদেহ উদ্ধার, এমপি আজীমকে নিয়ে যা ঘটল
- কলকাতায় এমপি আজীমের মরদেহ উদ্ধার: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
- এমপি আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- জব্দ হওয়া লাল গাড়িটি ভাড়া করেছিলেন এমপি আজীমই