কলকাতায় এমপি আজীমের মরদেহ উদ্ধার: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:৪৯ পিএম

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও টিভিনাইন বাংলা এই তথ্য নিশ্চিত করলেও বাংলাদেশের দায়িত্বশীল কেউ এখনও নিশ্চিত করেননি। 

এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ইন্ডিয়ার এক ডিআইজির উদ্ধৃতি দিয়ে আমাদের পুলিশও বলেছেন কলকাতায় আনোয়ারুল আজীমের মরদেহ পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য নেই আমাদের কাছে। আমাদের আইজিপি বিস্তারিত খবর নিচ্ছেন। সব নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানাব আমি।’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘কলকাতার পুলিশের সঙ্গে কাজ করছি। মিশনকে অবহিত করা হয়নি। আমারা কাজ করছি। হত্যাকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও পাইনি। নিশ্চিত হওয়া যায়নি। তথ্য পেলে জানাবে। সোনা চোরচালানোর মোটিভ নিয়ে কাজ চলছে।’

জানা গেছে, কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনোয়ার কোনো হোটেলে ওঠেননি। তিনি বরানগর থানা এলাকার মন্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাসের বাড়িতেই ওঠেন। গেদে সীমান্ত হয়ে গত ১২ মে সন্ধ্যা ৭টা নাগাদ ওই বাড়িতে পৌঁছান তিনি। পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে। শেষবার বরানগর বিধানপার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাঁকে গাড়িতেও উঠতে দেখা গেছে। তবে নিউটাউন সঞ্জীবা গার্ডেনে কবে বা কীভাবে এলেন তা জানা যায়নি।

আজিমের পরিবারের সদস্যরা জানান, চলতি মাসের ১২ তারিখ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ তিনি।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আনার।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর