জব্দ হওয়া লাল গাড়িটি ভাড়া করেছিলেন এমপি আজীমই

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:২৪ পিএম

জব্দ হওয়া গাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে দেশটির সিআইডির সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়াঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ। দেশটির পুলিশ বলছে, সুজুকি সুইফট মডেলের গাড়িটি (ডব্লিউবি১৮এএ৫৪৭৩) চলাচলের জন্য এমপি আজীমই ভাড়া করেছিলেন।

বুধবার সন্ধ্যায় কলকাতার নিউটাউন থানা পুলিশ গাড়িটি জব্দ করে। নিউটাউন থানা-পুলিশ বলছে, এরই মধ্যে গাড়িটি থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে দেশটির ফরেনসিক টিম। গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে নিয়েছিলেন আনোয়ারুল আজীম। গাড়ির মালিককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, নিউটাউনে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটির ভাড়া নেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহীন। তাঁকে ও বাংলাদেশি তরুণী সিলিস্তি রহমানকে খুঁজছে পুলিশ। তবে কলকাতা পুলিশের ধারণা, এরই মধ্যে আক্তারুজ্জামান ও সিলিস্তি ভারত ছেড়ে নেপালে পালিয়েছে। 

এই ঘটনায় বাংলাদেশে আমানুল্লাহ ফয়সাল, সাজিদ ও মোস্তফা ফকির নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সামনে এমপি আনার ও তাঁর এক সঙ্গী কারও জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে তাদের সামনে সুজুকির লালরঙের ওই প্রাইভেট কারটি এসে থামে। পরে গাড়ি থেকে আরেকজন ব্যক্তি নেমে আনারের সঙ্গে কথা বলেন। পরে তিনজনই গাড়িটিতে করে চলে যান। এরপর আরেকটি ফুটেজে ওই গাড়িটিকে সড়ক ধরে চলে যেতে দেখা যায়।

গত ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত অ্যাপার্টমেন্টটির আরও কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৩ মে বাংলাদেশি নাগরিক আমানুল্লাহ, ফয়সাল সাজিদ ও এক তরুণীসহ ভবনটিতে প্রবেশ করেন আজীম। এরপর তাঁকে আর বের হতে দেখা যায়নি। তবে তাঁর সঙ্গে প্রবেশ করা অন্য তিনজন বিভিন্ন সময়ে সেখানে যাওয়া–আসা করেছেন। 

কে এই আক্তারুজ্জামান শাহীন
নিউটাউনে সঞ্জীবা গার্ডেনে ফ্ল্যাট ভাড়া নেওয়া এই আখতারুজ্জামানের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। তিনি এলাকায় শাহীন মিয়া নামে পরিচিত। শাহীন কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামান সেলিমের ভাই। ঢাকার গুলশানে তাঁর বাসা রয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে শাহীনের। নিউইয়র্কের ব্রুকলিনে তাঁর বাসা।

পুলিশ জানতে পারে, আক্তারুজ্জামান ও আনোয়ারুল আজীম পুরানো বন্ধু।

বাংলাদেশি গোয়েন্দারা বলছেন, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকাটি হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের স্বর্গরাজ্য। ধারণা করা হচ্ছে, সেলিম নিজেও এই ব্যবসার সঙ্গে জড়িত। এরই মধ্যে আমানুল্লাহ ও ফয়সাল সাজিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের সঙ্গে মুস্তফা ফকির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কাছে এর সত্যতা স্বীকার করেছেন। সেই কর্মকর্তা বলেন, ‘সংসদ সদস্য আজীম নিহত হয়েছেন, এটি নিশ্চিত হওয়া গেছে। তবে তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁরা জানিয়েছেন, তাঁকে মেরে টুকরো টুকরো করে টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে।’

ভিডিও দেখুন:পশ্চিমবঙ্গের আইজি (সিআইডি) অখিলেশ চতুর্বেদী বলেন, আজীমকে সঞ্জীবা গার্ডেনে প্রথমে শ্বাসরোধ করে হত্যা ও পরে শরীরের বিভিন্ন অংশ কেটে খণ্ডিত করে ফেলা হয়। এসব খণ্ডিত অংশ ফেলে দেওয়ার দায়িত্বে ছিল কয়েকজন। তাঁদের খোঁজ পাওয়া গেলেই হত্যার রহস্যের জট খুলব বলেও ধারণা তাঁর। তবে তাঁর মরদেহ কোথায় নেওয়া হয়েছে এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি অখিলেশ চতুর্বেদী।

আনোয়ারুল আজীমের পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, দিল্লি যাচ্ছেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কলকাতা পুলিশ বুধবার জানায়, আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, সংসদ সদস্য আজীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর বুধবার সংসদ সদস্য আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেছেন তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

আরও পড়ুন:

টাইমলাইন: এমপি আজীম হত্যা
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর