কম্বোডিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ২৫ বাংলাদেশি

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম

দ্বিতীয় দফায় দেশে ফিরলেন কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ২৫ বাংলাদেশি। মঙ্গলবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

এর আগে, গতকাল সোমবার রাতে ৫ জনের একটি দল দেশে ফেরে।

ভুক্তভোগী ও স্বজনরা জানান, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে দেশ ও অন্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার স্ক্যামিংয়ের কাজ করানো হতো। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাদের ওপর নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ রয়েছে। 

কারও কারও কাছ থেকে নেয়া হয়েছে মুক্তিপণও। পরে তারা সেখান থেকে পালিয়ে দেশে ফেরার উদ্দেশে ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ ৩২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন।

ফিরে আসা এক তরুণ বলেন, ‘আমি কম্বোডিয়া যাওয়ার পরে আমার দালালে ২০ দিন রুমে আটকাইয়া রাখছে। তারপের কাজ দিছে। আমি তিন মাস কাজ করছি। কিন্তু ফ্যাক্টরিতে কাজ নাই, মালিকে বের করে দিছে।’

আরেক তরুণ বলেন, ‘আমাদেরকে ইমিগ্রেশন জেলে রাখছিল। বাংলাদেশ থেকে কার উদ্যোগে ছাড়া পাইছি এটা আমার পরিষ্কার জানা নাই।’

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কো–অর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ওরা যে হিস্ট্রি (ঘটনার বর্ণনা) দিচ্ছে, তাতে এখনো ওখানে অনেক লোক আটকে আছে। সংখ্যা আসলে সুনির্দিষ্টভাবে বলাটা কঠিন। আর ওখানে তো স্ক্যাম সেন্টারে অমানবিক অবস্থায় এদেরকে রাখে, কাজ করায়। নির্যাতন করে। টাকা–পয়সা দেয় না। খুব খারাপ একটা অবস্থা।’  

 

প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তাদের ব্যবসা বা বাড়ি করার জন্য সরকার ঋণ দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
লোডিং...

এলাকার খবর