যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে উপস্থিত প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্ণধার, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
এটি ঐতিহাসিক চুক্তি হিসেবে উল্লেখ করেন বোয়িং ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তারা। এই চুক্তির ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরো প্রসারিত হবে বলে আশা করেন তারা।
চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকি উড়োজাহাজগুলো হস্তান্তর করা হবে।