বিমানের বিষয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা নেই: কর্তৃপক্ষ 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিষয়ে সংবাদ প্রকাশে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়নি জানিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা এবং জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি জানিয়েছে, সাংবাদিকরা বিমান সম্পর্কিত বিষয়ে সংবাদ সংগ্রহের সময় প্রচলিত আইন ও বিধি মেনে তাদের পেশাগত বিচারবুদ্ধি প্রয়োগ করতে এবং নিজ নিজ সংবাদমাধ্যমের সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করতে সম্পূর্ণ স্বাধীন।

এতে আরও বলা হয়েছে, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্পষ্ট করতে চায় যে, সংস্থাটি সম্পর্কিত সংবাদ প্রকাশের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।’

জনগণের তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিতের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয় এবং সংবাদপত্রের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকারের নীতির প্রতিও শ্রদ্ধাশীল।

৫৪ বছরের সেবার ঐতিহ্যের কথা উল্লেখ করে বাংলাদেশ বিমান আরও জানায়, তারা যাত্রীদের আস্থা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

এয়ারলাইন্সটি জানিয়েছে, তাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহায়তা করতে তারা সর্বদা প্রস্তুত।

গণমাধ্যমের সঙ্গে গঠনমূলক সম্পর্ককে তারা আন্তরিকভাবে মূল্যায়ন করে এবং পারস্পরিক শ্রদ্ধা, পেশাদারিত্ব ও তথ্যের নির্ভুলতার ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি যাত্রীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্মুক্ত ও দায়িত্বশীল যোগাযোগের মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রাজধানীর গুলশানসহ বেশ কিছু এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। এর কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে...
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর সোমবার রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি চলাচল শুরু করবে। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার যে সময় নির্ধারণ হয়েছিল, তা বাতিল হয়েছে। আজ শুক্রবার থেকেই আগের নিয়ম কার্যকর হয়েছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। 
ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ কোটি ডলারের বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জুলাইয়ে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। 
লোডিং...

এলাকার খবর