প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ এএম

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চার সদস্যের এই কমিটিকে ৪ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। 

বিমানের চিফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং কর্মকর্তা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 

কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে। 

জাপান থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পরে উড্ডয়ন করে। 

বিগ বি পরিকল্পনার জাপান–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার প্রধানমন্ত্রীর জাপান...
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা...
যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে জাপান থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। ফ্লাইটটি বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চে গোপালগঞ্জ জেলাকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন,...
ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোর দাম ২১০ কোটি ডলার। 
সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  
ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দোহার প্রতিনিধি দলের ইরান সফর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর