এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তির উদ্বোধন আনুষ্ঠানে এ মন্ত্য করেন তিনি।
এআই প্রযুক্তির আটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি হুইলার ও উল্টোপথে যানবাহন চলাচলসহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
সড়কে নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত আড়াইশ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৪২৭ টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।