৫টি স্থানীয় সরকার নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, চলতি অর্থবছরে নির্বাচন আয়োজনের জন্য ছয় হাজার কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে বলা হয়েছে। প্রস্তুতি শেষ হলে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে।
এসময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা-আরিচা মাসড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপন করা হয়েছে। পর্যায়ক্রমে যেসব এলাকায় ময়লা আবর্জনা আছে সেখানে পরিষ্কার করে বৃক্ষরোপণ করা হবে।



