সরকার জনগণের স্বার্থের বাইরে যাবে না: রুহুল কবির রিজভী

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের স্বার্থের বাইরে এক পাও যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধীতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, 'এই সরকার জনগণের স্বার্থের বাইরে এক ধাপ এগুবে না। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। তাঁর জীবন, তাঁর মন সব কিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন।'

এসময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব পালন করে দল ও সরকারের সব লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকারও ব্যক্ত করেন রুহুল কবির রিজভীসহ দলের স্থায়ী কমিটির নতুন চার সদস্য। 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমানউল্লাহ আমান। 

তিনি বলেন, 'একজন সাধারণ মানুষের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন। এবং ৯০'র স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল, এবং আপনারা এটাও দেখেছেন, তাঁকে মইনুল রোডের বাসভবনে কীভাবে নির্যাতন করেছিল।'

৫টি স্থানীয় সরকার নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, চলতি অর্থবছরে নির্বাচন আয়োজনের জন্য ছয় হাজার কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। 
অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিশনের অপর দুই সদস্য হচ্ছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ফলে ২০২৮ সাল থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল থেকে আর শেষ হবে পরের বছরের ৩১ মার্চে। প্রচলিত ব্যবস্থায় অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে আর শেষ...
রোপা আমন চাষের মৌসুম রাজশাহী অঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। এদিকে খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে বস্তা প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা...
বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে যন্ত্রপাতির ত্রুটির কারণে প্রায় ৩ বছর ধরে বন্ধ পানির মান পরীক্ষা। এরই মাঝে বর্ষার শুরু থেকে বিভাগে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বাড়ায়...
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কান্নাকাটি করে ঘুমের ব্যাঘাত ঘটানোয় ১৪ দিন বয়সী নিজ সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করেছেন এক মা। গতকাল সোমবার রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর