অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে তা দূর করতে হবে। সম্মেলনে রাজস্ব কর্মকর্তারা তাদের নানা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে ধাপে ধাপে তা বাস্তবায়নের আশ্বাস দেন সরকারপ্রধান।



