মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দ্রুতই বিভিন্ন জেলায় গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে। গণশুনানিতে অংশ নিতে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি। 

এ সময় চিফ প্রসিকিউটর জানান, দ্রুতই বিভিন্ন জেলায় গণশুনানি শুরু হবে। সেখান থেকে তথ্য সংগ্রহ করা হবে। মামলার উপযোগী তথ্য-প্রমাণ পেলে সে অনুযায়ী মামলা করা হবে।

তিনি আরও জানান, চলতি সপ্তাহ থেকেই এই গণশুনানির কাজ শুরুর চেষ্টা চলছে। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে বাংলাদেশের আইনে তাদের বিচারের সুযোগ রয়েছে।