মৃত্যুদণ্ডপ্রাপ্তকে দেশে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর আবদার হাস্যকর ও নজিরবিহী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের প্রতিনিধিদের সাথে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানোর কথাও প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কিছু গণমাধ্যমে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ বিবৃতিতে দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

এদিকে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে আজ।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের...
দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রোহিঙ্গারা। ২০১৭ সালে রাখাইনে ভয়াবহ সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লাখো মানুষের কাছে এ রায় শুধু...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে...
দেশে-বিদেশে এ পর্যন্ত শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। মঙ্গলবার বিকেলে সংস্থাটির সচিব জানান, নতুন করে আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজ মেলায় তথ্য চেয়ে চিঠি...
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
সমুদ্রপথে লিবিয়ায় যাওয়া ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তারা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ফিরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লক্ষ্মীপুরে গ্রেপ্তার নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদ এর চার দিনের...
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের...
লোডিং...

এলাকার খবর