রাজনীতিতে পক্ষ-বিপক্ষ থাকবে, তবে সম্মানের জায়গাটা থাকা চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস বলেন, ‘রাজনীতিতে আলাদা দল থাকবে, মত থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, পক্ষ-বিপক্ষ থাকবে। কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে।’
তিনি বলেন, ‘কিন্তু এর মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সম্মানের জায়গাটা অটুট রাখা জরুরি।’
সারজিস আরও বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে পরস্পরের মুখোমুখি হতে হবে এবং মুখোমুখি হওয়ার দরজাটা অবশ্যই আমাদেরই খোলা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে।’