সংবিধানের কুসুম কুসুম সংশোধনী চাইনি: আখতার হোসেন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানে ফ্যাসিবাদের যত বীজ রয়েছে, আমরা সবকিছুকে উৎপাটন করে সংবিধানকে গণমানুষের সংবিধান রূপে পরিণত করতে চেয়েছি। কুসুম কুসুম সংশোধনী না, আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার পরিবর্তন চেয়েছি।

রোববার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এনসিপির অয়োজনে উপজেলার তেঁতুল তলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, যে সংবিধান একটা ফ্যাসিবাদের বীজ, যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পারে না, সেভাবেই চলছিল। এরপরে ২৪ এর অভ্যুত্থান হলো। সংস্কারের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। গণভোটে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ হা এর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সংস্কার তারা বাংলাদেশের বুকে বাস্তবায়ন করতে চায় না। তারা সংবিধান সংশোধন কমিটির কথা বলে। আমরা তো সংবিধান সংশোধনের মধ্যে থাকতে চাই নাই। এই সংবিধানের আমূল পরিবর্তন চেয়েছি। এই সংবিধানের ভিত্তিগুলোর পরিবর্তন চেয়েছি।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের সরকার চালাইতে দেওয়া হবে না। শেখ হাসিনা অটো পাস সরকার চালিয়েছিল ভারতের নেতৃত্বে। যদি জিয়াউর রহমানের সন্তান হয়ে ভারতের কাছে যেতে চান, আমরা বলবো জান। বাংলাদেশে আরো জনগণ আছে। আপনাকে দেখবে না। আপনাকে তখনই জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দেখব, যদি আপনি বাংলাদেশের মাটি ও মানুষের কাছে আসেন। ভারতের বর্গা পরিত্যাগ করে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ান।

তেতুলিয়া এবং বাংলাবান্ধাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এখানে আছে চিকেন নেক। ভারত কিংবা বিএসএফ খুনি বাহিনী যদি চেষ্টা করে, আমার সীমান্ত দিয়ে একটা পুশইন করবে, একটা হত্যা করবে, আমার তেতুলিয়ার মানুষ, আমরা যে যেখানে থাকি, আমার বিজিবি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাজার হাজার মানুষ সীমান্তে দাঁড়িয়ে যেতে হবে। সীমান্ত যদি রক্ষা না হয়, আমাদের ঘরও কিন্তু রক্ষা হবে না। ওই সীমান্ত আমাদের রক্ষা করতে হবে। জান দিয়ে দিব, আমাদের সীমান্তকে স্পর্শ করতে দেব না।

বক্তব্যের শেষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আমাদের বিবেককে যেন কোন দলের কাছে বন্ধক দেওয়া না থাকে, কোনো মার্কার কাছে এটা যেন ইজারা দেওয়া না থাকে, কোনো ব্যক্তির কাছে আমরা যেন দাস না হয়ে যাই। বিবেকের যদি পরিবর্তন না আসে, সিদ্ধান্তের পরিবর্তন না আসে, এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না তেতুলিয়ারও পরিবর্তন সম্ভব না। পরে তেতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান সারজিস আলম।

তেঁতুলিয়া উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, জেলা এনসিপির সদস্য সচিব দেলদার হোসেনসহ এনসিপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এতে এনসিপির তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

 

ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। ৪৫ বছর পর আটক হয়ে সেনাবাহিনীর হেফাজতে তিনি।
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর