স্থানীয় সরকার নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির 

দেশের ৮ বিভাগের ৫০ উপজেলা ও ৫০ পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

এ সময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘ক্ষমতায় এসেই বিএনপি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। স্থানীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে ক্ষমতাসীনরা এসেই প্রশাসক বসিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়েছে। স্থানীয় নির্বাচনে বর্তমান প্রশাসকরা অংশ নিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।’ 

সংবাদ সম্মেলনে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘ফ্যাসিবাদের সাথে সম্পর্ক নেই এমন যে কোনো রাজনৈতিক দলের সদস্যরা এনসিপির হয়ে স্থানীয় নির্বাচন করতে পারবে।’

উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী

মোঃ হাবিবুর রহমান হাবিব তেতুলিয়া উপজেলা, শিশির আসাদ বোদা উপজেলা, গোলাম মূর্তজা সেলিম রাণীশংকৈল উপজেলা, ইমরান চৌধুরী নিশাদ  ফুলবাড়ি উপজেলা, মাওলানা এম এ তাফসীর হাসান বোচাগঞ্জ উপজেলা, ডাঃ মোঃ কামরুল ইসলাম দর্পন নীলফামারী সদর উপজেলা, আবু সাইদ লিয়ন জলঢাকা উপজেলা, শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ কালীগঞ্জ উপজেলা, কৃষ্ণ চন্দ্র বর্মন রংপুর সদর উপজেলা, খাদেমুল ইসলাম খুদি সাদুল্লাহপুর উপজেলা, মোঃ আতিকুর রহমান গোদাগারী উপজেলা, আবু মাসুদ গোমস্তাপুর উপজেলা, নিশাদ আহমেদ নিয়ামতপুর উপজেলা, আসাদ নওশের আজম বদলগাছি উপজেলা, গোলাম মোস্তাফা  পোরশা উপজেলা, মোঃ জাহাঙ্গীর আলম  শিবগঞ্জ উপজেলা, এ এম জেড শাহরিয়ার বগুড়া সদর উপজেলা, ইঞ্জিঃ মোশারফ আদনান উল্লাপাড়া উপজেলা, কামাল আহমেদ আজমিরীগঞ্জ উপজেলা, খালেদ হাসান রাজনগর উপজেলা, আবু রুকিয়ান কুলাউড়া উপজেলা, উবায়েদ আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলা, বুরহান উদ্দিন ইউসুফ কানাইঘাট উপজেলা, হাজি মোহাম্মদ মোশাহিদ আলি ওসমানীনগর উপজেলা, মোঃ জাকারিয়া (লাদেন)  জৈন্তাপুর উপজেলা, মনসুরুল হাসান নগরী গোয়াইনঘাট উপজেলা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া শেরপুর সদর উপজেলা, এডভোকেট আবু সাইদ মোঃ শামিম  জামালপুর সদর উপজেলা,  শফিকুল হক চৌধুরী বাবলু বারহাট্টা উপজেলা, মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু  খালিয়াজুড়ি উপজেলা, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম তারাকান্দা উপজেলা, নুরুল ইসলাম ভালুকা উপজেলা, মোঃ আবু রেহান হালুয়াঘাট উপজেলা, মোহাম্মাদ সাইফুল্লাহ ধোবাউড়া উপজেলা, আহনাফ সাঈদ খান কিশোরগঞ্জ সদর উপজেলা, ইকরাম হোসেন তাড়াইল উপজেলা, সালামত উল্লাহ রনি সাভার উপজেলা, মোঃ আরিফুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলা, মোঃ আবু আব্দুল্লাহ দৌলতপুর উপজেলা, মেহেদি হাসান কালিহাতি উপজেলা,  মোঃ শোয়েব মিয়া কালীগঞ্জ উপজেলা (গাজীপুর), মোঃ তুহিন মাহমুদ  সোনারগাঁও উপজেলা, আলী নেওয়াজ  সিরাজদিখান উপজেলা, মোঃ রেজাউল করিম সবুজ নগরকান্দা উপজেলা, এডঃ আবুল হাশিম বাদশা  কুমারখালী উপজেলা, মোঃ জান্নাতুল ফেরদাউস টনি ভেড়ামারা উপজেলা, ইশতিয়াখ হোসেন  চিতলমারী উপজেলা, লাবিব আহমেদ ফকিরহাট উপজেলা, ইয়াহিয়া জিসান বাঘারপাড়া উপজেলা, খাজা আমিরুল বাশার বিপ্লব  চুয়াডাঙ্গা সদর উপজেলা, ফরিদ আহমেদ বাবুগঞ্জ উপজেলা, জিয়াউর রহমান ভোলা সদর উপজেলা, খান মোঃ বাকী বিল্লাহ নেছারাবাদ উপজেলা, মোঃ নাজমুল ইসলাম সোহাগ জিয়ানগর উপজেলা, মোঃ আরিফুর রহমান রাজাপুর উপজেলা, মোঃ জসিম গাজী চাঁদপুর সদর উপজেলা,  মোঃ ইদ্রিস আলী প্রধানীয়া মতলব উত্তর উপজেলা, মোঃ জহিরুল ইসলাম সরকার ব্রাহ্মণপাড়া উপজেলা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক চৌধুরী বিজয়নগর উপজেলা, মোহাম্মদ মাইনুদ্দিন বাঞ্ছারামপুর উপজেলা, আমিনুল ইসলাম (ডালিম) আশুগঞ্জ উপজেলা, শফিকুল ইসলাম শফিক কক্সবাজার সদর উপজেলা, মোঃ হোসাইন  উখিয়া উপজেলা, জোবাইরুল আলম মানিক আনোয়ারা উপজেলা, ইউসুফ রেজা হাতিয়া উপজেলা, মোহাম্মদ সুজা উদ্দিন সজীব সোনাগাজী উপজেলা।

পৌরসভা মেয়রপদে এনসিপির প্রার্থী

পৌরসভার মেয়রপদে প্রার্থীরা হলেন- মাসুদ পারভেজ দেবীগঞ্জ পৌরসভা, শিহাব হোসেন ফুলবাড়ি পৌরসভা, মোঃ আব্দুল মান্নান ঘোড়াঘাট পৌরসভা, মোঃ রায়হান কবির  হাকিমপুর পৌরসভা, মাসুম মিয়া কুড়িগ্রাম সদর পৌরসভা, মাহফুজর রহমান চৌধুরী রুবেল ধামইরহাট পৌরসভা, মোঃ আবু বক্কর সিদ্দিক ফকির দুপচাঁচিয়া পৌরসভা, আব্দুল মান্নাফ  নাটোর সদর পৌরসভা, খন্দকার আক্তার হোসেন (লেবু)  চাটমোহর পৌরসভা, ইঞ্জিঃ আব্দুল্লাহ আল মামুন লিয়ন উল্লাপাড়া পৌরসভা, মাহবুবুল বারি চৌধুরী মুবিন হবিগঞ্জ সদর পৌরসভা, নুর ইসলাম  শেরপুর সদর পৌরসভা, মোঃ সোহাগ মিয়া প্রীতম নেত্রকোনা পৌরসভা, খায়রুল কবির করিমগঞ্জ পৌরসভা, মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল পৌরসভা, হাসান ইমাম তালুকদার ভূঞাপুর পৌরসভা, মাওলানা আনছার আলী সখিপুর পৌরসভা, মুহাম্মাদ নাজমুল হুদা নগরকান্দা পৌরসভা, সাইফ খাঁন ফরিদপুর পৌরসভা, মোহাম্মদ হাসিবুল্লাহ মাদারীপুর পৌরসভা, ফেরদৌস আমিনা গোপালগঞ্জ পৌরসভা, মোঃ রহমাতুল্লাহ  মোংলা পোর্ট পৌরসভা, সৈয়দ মোর্শেদ আনোয়ার বাগেরহাট পৌরসভা, মোঃ শাহজাহান কবির নোয়াপাড়া পৌরসভা,  এস এম এ রশিদ চালনা পৌরসভা, সোহেল পারভেজ  জীবননগর পৌরসভা,  সাকিল আহমেদ গাংনী পৌরসভা, তারেকুল ইসলাম ঝিনাইদহ পৌরসভা, মোঃ মাইনুল আহসান মুন্না পিরোজপুর সদর পৌরসভা, মোঃ রাজু সরকার হোমনা পৌরসভা, রাইয়্যান কাশেম  কক্সবাজার পৌরসভা, প্রফেসর মুহিবুর রহমান হাতিয়া পৌরসভা, কাজী মাইনুদ্দিন তানভীর নোয়াখালী পৌরসভা, মোহাম্মাদ ইব্রাহীম খলিল রায়পুর পৌরসভা।