ফ্যাসিবাদকে টেনে আনলে বিরোধী দলের জন্যই ভয়ংকর হবে: নুর

বিরোধী দল অপ্রয়োজনীয় বিরোধিতা করে ফ্যাসিবাদকে টেনে নিয়ে আসছে যা তাদের জন্যই ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ মঙ্গলবার বিকেলে জুলাই স্মৃতি জাদুঘরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি যা করছে, তা নিজেদের শক্তির ওপর করছে না। ফ্যাসিবাদ ঠেকাতে এতদিন প্রান্তিক এলাকায় নিরীহ আওয়ামী লীগ কর্মীদের প্রতি যে সদয় মনোভাব দেখানো হয়েছে এখন আর সেই সময় নেই।

প্রতিমন্ত্রী নুর আরও বলেন, ‘শেখ হাসিনা অনলাইনে অডিও কলের মাধ্যমে উসকানি ও প্রলোভন দেখিয়ে প্রান্তিক কর্মীদের বিপদে ফেলছেন।’ 

এ সময় লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ফ্যাসিবাদ রুখতে আবারও সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।