ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইছে: জয়নুল আবদিন ফারুক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

‘দেশ যখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখন কিছু ফ্যাসিস্টের দোসর সীমান্তের ওপারে বসে দেশে ফেরার মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে।’ এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

এসময় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দুয়েকটি অদৃশ্য শক্তি বাংলাদেশের  বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন সব ষড়যন্ত্র রুখে দিবে বিএনপি সরকার।’ 

তিনি আরও বলেন, ‘যারা এমন ষড়যন্ত্র করে, এই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে চায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই তাদের প্রতিহত করা হবে।’ 

পলাতক ফ্যাসিস্টরা আবার পেছনের দরজা দিয়ে ও পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। 
ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র...
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই...
স্মার্টফোনের বিজ্ঞাপনে নতুনত্ব আনতে অনার ৬০০এস ফাইভজি-এর জন্য বিশেষ ডিজিটাল বিজ্ঞাপন তৈরি করেছে অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড। এই বিজ্ঞাপনে শুধু পণ্যের প্রচারণা নয়, বরং ব্যবহারকারীদের জন্য রাখা...
ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। তাঁর পাওয়া ঘরভর্তি উপহারের পণ্য তালিকায় রয়েছে- ফ্রিজ, এসি, টেলিভিশন,...
খেলাপি ঋণ কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। কারণ টাকা আদায়ে দেরি হলে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। এদিকে,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর