এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ডিভাইসে রয়েছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য ব্যাটারি লাইফ।
টেকনো স্পার্ক ৫০সি-তে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে, যা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং গেমিংয়ে ফ্লুইড স্ক্রোলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর। ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (৬৪ জিবি ও ১২৮ জিবি) পাওয়া যাবে, যেখানে উভয় ভ্যারিয়েন্টেই ৪ জিবি র্যামের পাশাপাশি ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের মাধ্যমে মোট ১২ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে।
৬৪ জিবি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণ পাওয়া যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়।
নতুন এই স্মার্টফোনের অন্যতম বড় আকর্ষণ এর স্থায়িত্ব বা ডিউরাবিলিটি। এতে আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে, যা ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও সুরক্ষা দেবে। পাশাপাশি আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচারের মাধ্যমে পানির নিচেও ছবি তোলার সুবিধা থাকছে। এ ছাড়া এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স থাকায় ১.৭ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ডিভাইসটি সুরক্ষিত থাকার বাড়তি নিশ্চয়তা মিলবে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি। অডিওর অভিজ্ঞতা বাড়াতে এতে আছে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম ও স্টেরিও ডুয়াল স্পিকার। ঘরের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। ক্যামেরা বিভাগে আছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অ্যান্ড্রয়েড ১৬ চালিত ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে বিভিন্ন এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেট।
বর্তমানে সারা দেশের অনুমোদিত টেকনো আউটলেট এবং রিটেইল পার্টনারদের কাছে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।