কাটার মাস্টার

কাটার মাস্টার আবার ফিরে আসার সম্ভাবনা দেখাচ্ছেন। মাঝে কিছুদিন দলে ব্রাত্য হয়ে উঠেছিলেন মোস্তাফিজুর রহমান। কে জানে, সে ধাক্কাতেই আবার পুরোনো সেই কাটার ফিরে এসেছে বাঁহাতি পেসারের বলে। ২০১৯ বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ৫ উইকেট করে পাওয়া মোস্তাফিজকে গত কিছুদিনে নতুন বলে দারুণ স্বচ্ছন্দ মনে হচ্ছে। শুধু কাটার নয়, গতি ও বাউন্সেও উইকেট পেয়েছেন। ভারতের বিপক্ষে অভিষেকেই চমক দেখানো মোস্তাফিজকে সেরা রূপে দেখবেন বলে আশাবাদী বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রথম কয়েক ম্যাচে তাঁকে একাদশে জায়গা দেখা যাবে কিনা, এ নিয়ে অবশ্য সংশয় আছে। 

ভূমিকা : বাঁহাতি পেসার

ম্যাচ : ৯৩

উইকেট : ১৫৬

ইকোনমি রেট : ৫.০৭

সেরা বোলিং : ৬/৪৩

বিশ্বকাপে পারফরম্যান্স :

ম্যাচ : ৮

উইকেট : ২০

ইকোনমি রেট : ৬.৭০

সেরা বোলিং : ৫/৫৯