সেকালে বাঁহাতে ঘুরিয়ে উইকেট গুনতেন, এখন একাউন্টস ম্যানেজার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

২০০৬ সালে ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজা যখন ৪৯ উইকেট নিয়ে সে বছরের সর্বোচ্চ উইকেটশিকারি হলেন, তাঁর পেছনেই ছিলেন ন্যাথান ব্র্যাকেন। লম্বা বাদামি চুল, মাঠে নামার সময় ব্যান্ড দিয়ে আটকে রাখতেন ওপরের অংশ, যাতে চুল মুখের সামনে এসে না পড়ে। বলটাকে বাতাসে দুই দিকেই সুইং করানোর দারুণ ক্ষমতা ছিল, যে কারণে তাঁকে খেলতে বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও ভোগান্তি পোহাতে হতো।

এমনই ক্ষুরধার তাঁর বোলিং ছিল যে, ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে গ্লেন ম্যাকগ্রাকে পরে বোলিংয়ে এনে বোলিং উদ্বোধনের দায়িত্বটা ব্র্যাকেনকেই দেয় অস্ট্রেলিয়া। ২০০৮ সালে ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছিলেন।

তা হঠাৎ এতদিন পর তাঁর কথা আলোচনায় আসছে আজ শুধু তাঁর ৪৭তম জন্মদিন বলেই নয়! তাঁকে নিয়ে এক প্রতিবেদন করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি, যেখানে জানানো হচ্ছে – ব্র্যাকেন এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কাজ করছেন একজন অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে।

খেলা ছাড়ার পর সবার তো কোচিং বা ধারাভাষ্যে যাওয়া হয় না। এখন আবার ইউটিউব চ্যানেল খুলেও কেউ আলোচনায় থাকেন। তবে এর বাইরেও কেউ থাকেন, যাঁরা হারিয়ে যান। কেউ চলে যান অন্তরালে। ব্র্যাকেন তেমনই একজন।

২০১১ সালে অবসরে চলে যাওয়া ব্র্যাকেন মাঝে কিছুদিন রাজনীতিতেও জড়িয়েছিলেন। ২০২৩ সালে লিবারেল প্রার্থী হিসেবে লড়েছিলেন ‘দ্য এন্ট্রান্স ইলেক্টরেটে।’ তবে সেখানেও জমেনি। এখন কাজ করছেন অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে।

ক্যারিয়ারজুড়ে চোটের পর চোট দেখা ব্র্যাকেন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট সেভাবে খেলার সুযোগ পাননি – মাত্র ৫টি টেস্টই খেলেছেন। ওয়ানডেই তাঁর সেরা রূপটা দেখেছে – ১১৬ ম্যাচে নিয়েছেন ১৭৪ উইকেট। টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন।

তবে ২০১১ সালে ক্যারিয়ারের শেষ টেনে দেওয়া ব্র্যাকেন এর আগে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (ক্রিকেট অস্ট্রেলিয়া) সমালোচনা করেও। তাঁর দাবি ছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার কারণেই তাঁর ক্যারিয়ার এত তাড়াতাড়ি শেষ হয়েছে। ২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সংগঠনটির তিন চিকিৎসাবিদের বিরুদ্ধে মামলা করেন ব্র্যাকেন, যেখানে তাঁর দাবি ছিল – ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডের আগে তাঁর ডান হাঁটুতে চোটটা ঠিকভাবে ‘পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা’ করা হয়নি।

কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর