শেন ওয়ার্নের জন্মদিনে তাঁর মেয়ে

‘স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা, বাবা’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

৭টি ছবির এক ইনস্টাগ্রাম পোস্ট। ৬টি তাঁর ছোটবেলায় বাবার আদরে মাখা, স্নেহে জড়ানো ছয়টি মুহূর্তের। শেষের ছবিটি শুধুই তাঁর বাবার – হাসিমুখে দাঁড়িয়ে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, এড শিরানের ‘ভিজিটিং আওয়ার’ গানটির প্রথম পংক্তিটিই আবেগে টোকা দিয়ে যায় – ‘শুধু যদি স্বর্গে ভিজিটিং আওয়ার থাকত!’

পোস্টের ক্যাপশনে লেখা – ‘স্বর্গীয় জন্মদিনের শুভেচ্ছা, বাবা। তোমাকে এত্ত ভালোবাসি! আজকের দিনটি সব সময়ই তোমার স্পেশাল দিন হয়ে থাকবে।’

স্বর্গে স্থায়ী ঠিকানা খুঁজে নেওয়া এক বাবার জন্মদিনে তাঁর মেয়ের শুভেচ্ছা। মেয়ের ব্রুকের নামটা অত পরিচিত না হলেও ক্রিকেটে এমন কেউ নেই যিনি চেনেন না ব্রুকের বিশ্ববিখ্যাত বাবাকে - শেন ওয়ার্ন। বেঁচে থাকলে আজ ৫৫তম জন্মদিন পালন করতেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।

ওয়ার্ন ও তাঁর মেয়ে ব্রুক। ছবি: ইনস্টাগ্রাম

তাঁকে যেমন দেখেছে সবাই, ক্রিকেট ছাপিয়ে জীবন উপভোগের মন্ত্র যেভাবে ছড়িয়ে গেছেন পুরো জীবন… আজ বেঁচে থাকলে যে ওয়ার্নের ধুমধামে জন্মদিন পালনের অনেক ছবিই সামনে আসত, এ নিয়ে সংশয় নেই। স্বর্গে জন্মদিনের উৎসব হয় কি না, হলে কীভাবে হয় জানার উপায় তো নেই, উৎসবের সুযোগ থাকলে ওয়ার্ন নিশ্চয়ই এতক্ষণে সবাইকে হইহুল্লোড়ে মাতিয়ে রেখেছেন।

আনন্দের স্মৃতি থেকে রূপ বদলে ফেলা দীর্ঘশ্বাসগুলো শুধু থেকে গেছে মর্ত্যে তাঁর পরিবার, বন্ধু, কাছের মানুষ আর ভক্তদের জন্য। ২০২২ সালের ৪ মার্চ থেকেই যে ওয়ার্ন মানে শুধু স্মৃতি!

থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে দুঃস্বপ্নের মতো সে দিনে হঠাৎ হার্ট অ্যাটাকে অন্যলোকে পাড়ি জমিয়েছেন ওয়ার্ন। দুবছরেরও বেশি পেরিয়ে গেছে, এখনো হয়তো তাঁর ভক্তদের বিশ্বাস হতে চায় না খবরটা যে – ওয়ার্ন নেই। পরিবার-বন্ধুদের আবেগে ভালোবাসা আরও বেশি জড়িয়ে।

কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর