৫৫ বছরেই না ফেরার দেশে ইংল্যান্ড কিংবদন্তি

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:৪৮ এএম

সর্বশেষবার তিনি খবরে এসেছিলেন বছর দুয়েক আগে। আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার কদিন পর ২০২২ সালের মাঝের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সেই যে আড়ালে গেলেন, গ্রাহাম থর্পের আর শিরোনামে ফেরা হয়নি। আড়ালে থেকেই মাত্র ৫৫ বছর বয়সে গতকাল না ফেরার দেশে চলে গেলেন নব্বইয়ের দশকে দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে দর্শকমন মাতানো ইংল্যান্ড কিংবদন্তি।

১৯৯৩ সালে অভিষেকের পর থেকে ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই ক্যারিয়ারের শেষ টেনেছেন থর্প, বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ছিল তাঁর ক্যারিয়ারের ১০০তম। এই ১০০ টেস্টে ১৬ সেঞ্চুরিসহ ৬৭৪৪ রান করেছেন। এর বাইরে ৮২টি ওয়ানডেও খেলেছেন ইংল্যান্ডের জার্সিতে। ‘গ্রাহামের মৃত্যুতে যে বিশাল ধাক্কা খেয়েছি আমরা, সেটাকে বর্ণনা করার মতো যথেষ্ট শব্দ আমাদের হাতে নেই’ – বিবৃতিতে লিখেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

খেলা ছাড়ার পর কোচিংয়ে মনোযোগ দেন থর্প। ২০১০ সালে ইংল্যান্ডের মূল ব্যাটিং কোচই হয়ে গিয়েছিলেন। ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেরও কোচিং স্টাফে ছিলেন। ২০২২ সালের মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হয়েছিলেন বটে, তবে সে দায়িত্বটা আর পালন করা হয়নি অসুস্থ হয়ে পড়ায়। থর্প হাসপাতালে ভর্তি হওয়ার পর সে সময়ে মাত্রই ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া বেন স্টোকস নিজের প্রথম ম্যাচেই টস করতে নামেন থর্পের নাম লেখা জার্সি পরে।

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো থর্প নব্বইয়ের দশক ও এই শতাব্দীর প্রথম দশকে মুগ্ধতা ছড়িয়েছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে। তাঁর ক্যারিয়ারের শীর্ষ বিন্দু সম্ভবত ২০০০-০১ সময়টা, সেবার লাহোর ও কলম্বোতে তাঁর দুই সেঞ্চুরি ইংল্যান্ডকে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতিয়েছিলেন। এর বছরখানেক না যেতেই ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩১ বলে ডাবল সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন।

তবে ২০০২ সালে বিবাহিত জীবনে ছন্দপতন ঘটায় ইংল্যান্ডের হয়েও অনিয়মিত হয়ে পড়েন থর্প। এক বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ফেরেন ওভালে – তাঁর ঘরের মাঠ। তাতে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সিরিজ ড্র করতে সাহায্য করেন। তাঁর শেষ ম্যাচটাই তাঁর ক্যারিয়ারের ১০০তম টেস্ট, চেস্টার-লি-স্ট্রিটে সে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ততদিনে কেভিন পিটারসেনের উত্থান হয়ে গেছে, ফলে ২০০৫ অ্যাশেজে আর দলে জায়গা পাননি থর্প।

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসির জীবনে সাফল্য আর শিরোনামের অভাব ঘটেনি কখনো। কিন্তু যে শক্ত হাতটি নেপথ্যে থেকে একটি সাধারণ ছেলেকে ‘ফুটবল ঈশ্বরে’ রূপান্তর করেছিল, সেই নীরব কারিগর আর নেই।...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর