মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গত সোমবার (২৬ আগস্ট) বিশ্বকাপের পরিমার্জিত সূচিও প্রকাশ করেছে আইসিসি।
৩ অক্টোবরে শুরু, ২০ অক্টোবরের ফাইনাল দিয়ে শেষ- সূচি প্রায় আগের মতোই আছে। কেবল বদলে গেছে ভেন্যু। এছাড়া কয়েকটি ম্যাচের দিন-তারিখে অদল বদল হয়েছে।
১০ দলের এ বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজা ও দুবাই- দুটি ভেন্যুতে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ও রাত ৮টায় শুরু হবে ম্যাচগুলো।
৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত গ্রুপ পর্ব চলার পরে ১৭ ও ১৮ অক্টোবর হবে সেমিফাইনাল হবে যথাক্রমে দুবাই ও শারজাতে। এরপর ২০ অক্টোবর দুবাইয়ের ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। দুই সেমিফাইনাল ও ফাইনালের তিনটি ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিশ্বকাপে কোন গ্রুপে কারা:
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিমার্জিত সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
৩ অক্টোবর | বাংলাদেশ - স্কটল্যান্ড | শারজা | বিকেল ৪টা |
৩ অক্টোবর | পাকিস্তান - শ্রীলঙ্কা | শারজা | রাত ৮টা |
৪ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা - ওয়েস্ট ইন্ডিজ | দুবাই | বিকেল ৪টা |
৪ অক্টোবর | ভারত – নিউজিল্যান্ড | দুবাই | রাত ৮টা |
৫ অক্টোবর | বাংলাদেশ - ইংল্যান্ড | শারজা | বিকেল ৪টা |
৫ অক্টোবর | অস্ট্রেলিয়া - শ্রীলঙ্কা | শারজা | রাত ৮টা |
৬ অক্টোবর | ভারত - পাকিস্তান | দুবাই | বিকেল ৪টা |
৬ অক্টোবর | ওয়েস্ট ইন্ডিজ - স্কটল্যান্ড | দুবাই | রাত ৮টা |
৭ অক্টোবর | ইংল্যান্ড – দক্ষিণ আফ্রিকা | শারজা | রাত ৮টা |
৮ অক্টোবর | অস্ট্রেলিয়া - নিউজিল্যান্ড | শারজা | রাত ৮টা |
৯ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা - স্কটল্যান্ড | দুবাই | বিকেল ৪টা |
৯ অক্টোবর | ভারত - শ্রীলঙ্কা | দুবাই | রাত ৮টা |
১০ অক্টোবর | বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ | শারজা | রাত ৮টা |
১১ অক্টোবর | অস্ট্রেলিয়া - পাকিস্তান | দুবাই | রাত ৮টা |
১২ অক্টোবর | নিউজিল্যান্ড - শ্রীলঙ্কা | শারজা | বিকেল ৪টা |
১২ অক্টোবর | বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকা | দুবাই | রাত ৮টা |
১৩ অক্টোবর | ইংল্যান্ড – স্কটল্যান্ড | শারজা | বিকেল ৪টা |
১৩ অক্টোবর | ভারত – অস্ট্রেলিয়া | শারজা | রাত ৮টা |
১৪ অক্টোবর | পাকিস্তান – নিউজিল্যান্ড | দুবাই | রাত ৮টা |
১৫ অক্টোবর | ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ | দুবাই | রাত ৮টা |
১৭ অক্টোবর | সেমিফাইনাল - ১ | দুবাই | রাত ৮টা |
১৮ অক্টোবর | সেমিফাইনাল - ২ | শারজা | রাত ৮টা |
২০ অক্টোবর | ফাইনাল | দুবাই | রাত ৮টা |