বাংলাদেশ থেকে সরে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:০২ এএম

৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু, ২০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শেষ- মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচী প্রায় একই আছে। শুধু বদলে গেছে ভেন্যু। বৈশ্বিক টুর্নামেন্টের নবম সংস্করণটি হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সরিয়ে বিশ্বকাপ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

নতুন খবর, গতকাল সোমবার বিশ্বকাপের পরিমার্জিত সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ প্রায় একই আছে। মূলত কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে, সেটাই নির্ধারণ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া কয়েকটি ম্যাচের দিন তারিখ অদল-বদল হয়েছে। যেমন আগের সূচি অনুযায়ী বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি হওয়ার কথা ছিল ৯ অক্টোবর, এখন সেটা হবে ১০ অক্টোবর।

১০ দলের এ বিশ্বকাপে মোট ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে- দুবাই ও শারজাতে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ও ৮টায় শুরু হবে ম্যাচগুলো। ৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্ব, এরপর ১৭ ও ১৮ অক্টোবর যথাক্রমে দুবাই ও শারজায় হবে সেমিফাইনাল। ২০ অক্টোবর দুবাইয়ে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনালের তিনটি ম্যাচের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।   

বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বিশ্বকাপে কোন গ্রুপে কারা:

গ্রুপ ‘এ: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

গ্রুপ ‘বি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

 

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

তারিখ

ম্যাচ

ভেন্যু

সময় (বাংলাদেশ সময়)

৩ অক্টোবর

বাংলাদেশ–স্কটল্যান্ড

শারজা

বিকেল ৪টা

৫ অক্টোবর

বাংলাদেশ–ইংল্যান্ড

শারজা

বিকেল ৪টা

১০ অক্টোবর

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

শারজা

রাত ৮টা

১২ অক্টোবর

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা

দুবাই

রাত ৮টা

 

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা...
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর