এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন।
ভারতের বিপক্ষে ৪০ রানে হেরে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ। দুবাইয়ে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৯ রান করে বাংলাদেশ দল।
দিলারা ও জুয়াইরিয়ার সতর্ক ব্যাটিংয়ে লক্ষ্যা তাড়া শুরু। পাওয়ার প্লে-তে শেষ হতেই জুটি ভাঙ্গে, টাইগ্রেসদের বোর্ডে ১ উইকেটে ২৬ রানে। এরপর দিলারা ২১, সোবহানা ১৮, নিগারের ১৯ রানে দলীয় ছিয়াত্তরে পৌঁছায় দল। পিছিয়ে পড়ে আস্কিং রান রেট থেকে।
ফাহিমার ১৪ ও স্বর্ণার অপরাজিত ২২ রানে ব্যবধান কমেছে শুধু। ৭ উইকেটে ১০৯ রানে শেষ হয় টাইগ্রেসদের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত সুযোগ নিয়েছে বাংলাদেশের মিস ফিল্ডিংয়ের। শেফালি করেন সর্বোচ্চ ৬৪ রান।
অপরদিকে ২০ রান করেন প্রতিকা রাওয়াল। ২১ রান রিচা ঘোষের। ২৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক হারমানপ্রিত। দিপ্তি শর্মার ব্যাট থেকে যোগ হয় ১৩ রান। বোলিংয়ে খুব একটা চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি এগিয়ে দেয় ভারতকে।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দল।