নকআউট নিশ্চিত হয়েছে কাদের, বাদ পড়েছে কারা, শেষ ৩২-এ কার প্রতিপক্ষ কে

গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ড শেষে এখন চলছে তৃতীয় ও শেষ রাউন্ডের খেলা। গত দুই দিনে টুর্নামেন্টের ১২ গ্রুপের মধ্যে ৬ গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। তাতে সব মিলিয়ে এখন পর্যন্ত রাউন্ড অব থার্টি টু-র ১৯ দল নিশ্চিত হয়েছে। বাকি ১৩ দলের নাম পেতে অপেক্ষা করতে হবে আর দুদিন।

এছাড়া এখন পর্যন্ত বিদায় নিয়েছে ৮টি দল। অর্থাৎ বাকি ১৩টি জায়গার জন্য লড়াইটা হবে ২১ দলের মধ্যে!

 

এক নজরে দেখে নেওয়া যাক, রাউন্ড অব থার্টি টু নিশ্চিত হয়েছে যেসব দলের:

গ্রুপ এ: মেক্সিকো, সাউথ আফ্রিকা

গ্রুপ বি: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

গ্রুপ ই: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

গ্রুপ আই: ফ্রান্স ও নরওয়ে

গ্রুপ জে: আর্জেন্টিনা

গ্রুপ কে: কলম্বিয়া

 

বিদায় নিয়েছে যেসব দল:

তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

 

রাউন্ড অব থার্টি টু-তে কোন দলের প্রতিপক্ষ কারা

এখন পর্যন্ত মোটে ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে

১. কানাডা-সাউথ আফ্রিকা (২৮ জুন, রাত ১টা)

২. ব্রাজিল-জাপান (২৯ জুন, রাত ১১টা)

৩. নেদারল্যান্ডস-মরক্কো (৩০ জুন, সকাল ৭টা)

৪. যুক্তরাষ্ট্র-বসনিয়া (২ জুলাই, সকাল ৬টা)